NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

কার্ড ছাপানো হলেও যে কারণে সালমানকে বিয়ে করেননি অভিনেত্রী


খবর   প্রকাশিত:  ১২ এপ্রিল, ২০২৫, ০৩:১৭ এএম

>
কার্ড ছাপানো হলেও যে কারণে সালমানকে বিয়ে করেননি অভিনেত্রী

বলিউডের সর্বাধিক চর্চিত প্রশ্ন- ‘সালমান খান বিয়ে করবেন কবে’। অভিনেতার জীবনে প্রেম এসেছে, প্রেম ভেঙেছে বারবার।  কিন্তু বছরের পর বছর যায়, ভাইজানের গলায় বিয়ের মালা ওঠে না। তবে একবার বিয়ের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন এ অভিনেতা। তবে শেষ পর্যন্ত বিয়েটা আর হয়নি।

ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮-এর খবরে বলা হয়, প্রাক্তন মিস ইন্ডিয়া সঙ্গীতা বিজলানির প্রেমে পড়েছিলেন সালমান। সম্পর্কে জড়ানোর পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। এমনকি বিয়ের কার্ডও ছাপানো হয়ে গিয়েছিল। কিন্তু তার আগেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাঁদের সম্পর্ক।

গুঞ্জন উঠে, সালমান এবং সঙ্গীতার মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। সঙ্গীতার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই অভিনেত্রী সোমি আলির ঘনিষ্ঠ হয়ে পড়েন সালমান। এ প্রেমের কথা জানতে পারেন সঙ্গীতা। তাই বিয়ের ঠিক এক মাস আগে সালমানের সঙ্গে সম্পর্ক ভেঙে দেন তিনি।

এরপর প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ আজহারুদ্দিনের সঙ্গে সম্পর্কে জড়ান সঙ্গীতা। পরবর্তীতে তাঁকেই বিয়ে করেন অভিনেত্রী।