NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

ইউটিউবারের বিরুদ্ধে থানায় অভিযোগ স্যান্ডি সাহার


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৪, ০১:০৩ এএম

>
ইউটিউবারের বিরুদ্ধে থানায় অভিযোগ স্যান্ডি সাহার

কলকাতার জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে! বিষয়টি নিয়ে ইতোমধ্যে থানায় অভিযোগ করেছেন তিনি। তার অভিযোগের তির আরেক সতীর্থ ইউটিউবার বিষ্ণুপদ নস্করের দিকে। ওই ব্যক্তির ‘বং ব্রিজ’ নামে ইউটিউবে একটি চ্যানেল রয়েছে।

স্যান্ডি সাহা জানান, দিন কয়েক আগে তার কাছে সাহায্য চাইতে আসেন বিষ্ণুপদ। স্যান্ডির ৫২ হাজারের ইয়ারপড, সোনার গয়না-সহ নগদ টাকা খোয়া গেছে।

এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে স্যান্ডি বলেন, ‘কাজ শিখতে চেয়ে আমার সঙ্গে যোগাযোগ করেন এই ব্যক্তি। সেই সময় ও চাকরি ছাড়তে চেয়েছিল। অসহায় ভেবে সাহায্য করেছিলাম। আমি ও আমার এক বান্ধবী আমরা একসঙ্গে কাজ করি। ভেবেছিলাম আমাদেরও সুবিধা হবে, ওকে বেতন দিলে ওরও কিছুটা উপকার হবে। ১০-১২ হাজার টাকা বেতন দেওয়ার কথাও হয়। রাজি হয় ছেলেটি।’

চুরির বিষয়ে প্রথম সন্দেহ হয় যখন স্যান্ডির দামি ইয়ারপড হারিয়ে যায়। তার কথায়, ‘আসলে ইয়ারপডটা ট্র্যাক করে দেখি বিষ্ণুর বাড়ির কাছাকাছি জায়গায় রয়েছে। তারপর চেপে ধরতে কবুল করে নেয় চুরির কথা। আসলে বুঝতে পারেনি যে, ইয়ারপড ট্র্যাক করা যায়। এছাড়াও আমার বান্ধবীর বাড়ি থেকে সোনার গয়না, টাকা এবং আরও বেশ কিছু জিনিস চুরি করেছে।’

তবে থানায় অভিযোগ করলেও শিগগির অভিযোগ তুলে নেবেন স্যান্ডি। কারণ, বিষ্ণুপদের বাবা সব টাকা ফিরিয়ে দেবেন বলে কথা দিয়েছেন তাকে। তার কথায়, ‘আমি এখন নিজের টাকা পেয়ে গেলেই নিশ্চিন্ত।’