NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

শুটিং সেটে আহত অক্ষয়


খবর   প্রকাশিত:  ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০০ এএম

>
শুটিং সেটে আহত অক্ষয়

অ্যাকশন দৃশ্যে নিজের স্টান্ট নিজেই নিতে পছন্দ করেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। কোনোরকম বডি ডাবলের সাহায্য নেন না তিনি। তাইতো মাঝে মধ্যে শুটিংয়ে চোট পাওয়ার খবর শোনা যায়। সম্প্রতি ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবির শুটিং সেটে আহত হলেন ‘বড়ে মিয়াঁ’ অক্ষয়।

জানা গেছে, সহঅভিনেতা টাইগার শ্রফের সঙ্গে বিশেষ একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময়ই লেগে যায় অক্ষয়ের। তবে সৌভাগ্য এই যে, খুব বড় কোনো আঘাত লাগেনি। খিলাড়ি কুমারকে এখন হাঁটুতে ব্রেস পরে থাকতে হচ্ছে। ছবির কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং আপাতত বন্ধ রাখতে হয়েছে। তবে ক্লোজআপ শটগুলো দিতে পারছেন অক্ষয়। তাই মোটের ওপর স্কটল্যান্ডের শুটিংয়ের সময়সূচি বিলম্বিত হওয়ার আশঙ্কা নেই।

চলতি মাসের শুরুতে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের সঙ্গেও ঘটেছিল একই ধরনের দুর্ঘটনা। হায়দারাবাদে অ্যাকশন দৃশ্য শুট করতে গিয়ে পাঁজরে চোট পেয়েছিলেন তিনি। যে কারণে কাজ বন্ধ রেখে ফিরতে হয়েছিল মুম্বাই। ‘প্রজেক্ট কে’ ছবির শুটিংয়ের সময় তিনিও অক্ষয়ের মতো ‘বডি ডাবল’-এর সাহায্য নিতে রাজি হননি। এখন বাড়িতেই বিশ্রামে রয়েছেন ‘বিগ বি’।

প্রসঙ্গত, আলি আব্বাস জাফর পরিচালিত ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবিতে টাইগার, অক্ষয় ছাড়াও রয়েছেন সোনাক্ষী সিনহা এবং মালায়ালাম অভিনেতা পৃথ্বীরাজ সুকুমার। মুম্বাইয়ে প্রথম দফার শুটিং শেষে স্কটল্যান্ডের উদ্দেশে উড়াল দেয় ‘বিএমসিএম’ টিম। ছবিটি হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পাবে।