NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

৪৭ বছর বয়সে সন্তান জন্ম দিলেন অভিনেত্রীর মা


খবর   প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৩, ০১:৪৮ পিএম

>
৪৭ বছর বয়সে সন্তান জন্ম দিলেন অভিনেত্রীর মা

বলিউড ছবি ‘বাধাই হো’-এর চিত্রনাট্য যেন বাস্তবে ধরা দিলো। ৪৭ বছর বয়সে কন্যাসন্তানের জন্ম দিলেন   ২৩ বছর বয়সী অভিনেত্রীর মা। বিষয়টি নিয়ে মোটেও লজ্জিত নন মালায়ালাম অভিনেত্রী আর্য পার্বতী। বরং কবে ছোট বোনের মুখে ‘দিদি’ ডাক শুনবেন সেই অপেক্ষায় প্রহর গুনছেন তিনি।

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাধাই হো’ ছবির প্রেক্ষাপট ছিল এমন, বিয়ের বয়সী ছেলে নকুলের বিয়ের কথাবার্তা চলছে। দু’দিন বাদেই ঘরে পা রাখবেন নতুন বউমা। এর মধ্যেই খবর আসে ছেলের মা প্রিয়ম্বদা অন্তঃসত্ত্বা। স্বাভাবিকভাবেই অপ্রস্তুত হয়ে পড়েন প্রিয়ম্বদাসহ পুরো পরিবার। প্রথম প্রথম বিরোধিতা করলেও পরে সবাই প্রিয়ম্বদার পাশে দাঁড়ান।

বাস্তবেও একই ঘটনার অবতারণা ঘটল। তবে মোটেও অপ্রস্তুত কিংবা লজ্জিত নন আর্য পার্বতী। তার কথায়, ‘এতে লজ্জার কীই বা আছে!’ এই পরিস্থিতিতে মায়ের পাশেই দাঁড়িয়েছেন অভিনেত্রী।

গত সপ্তাহেই আর্যর বোনের জন্ম হয়। অভিনেত্রী বলেন, ‘আমি যখন মায়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনলাম, তখন একটু অবাক হয়েছিলাম। তবে এটা ভেবে নয় যে, ২৩ বছর বয়সে আমার খেলার সাথী আসছে। বরং এটা ভেবে যে, এই ঘটনা তো আমাদের গোটা পরিবারের কাছেই একটা বিস্ময়ের মতো। অনেকের ধারণা এই ঘটনায় হয়তো লজ্জা পাব। তবে আমি একেবারেই লজ্জিত নই, লজ্জা পাওয়ার বিষয় নয় এটা।’

চিকিৎসক আগেই বলে দিয়েছিলেন তার মা আর কখনো সন্তান জন্ম দিতে পারবেন না। অভিনেত্রীর ভাষায়, ‘আম্মার ঋতুচক্র বন্ধ হয়ে গিয়েছিল। ভেবেছিলাম বয়সজনিত কারণেই এটা হয়েছে। এদিকে চিকিৎসকও বলে দিয়েছিলেন, তিনি কখনো মা হতে পারবেন না। তাই গর্ভাবস্থার কথা মাথাতেই আসেনি।’

তবে প্রথমবার মায়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে শুনে দু’চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। অভিনেত্রীর কথায়, ‘ছোট থেকেই ভাইবোনের সঙ্গ চাইতাম। যদিও প্রথমে মা-বাবা ভেবেছিলেন, আমি হয়তো রেগে যাব। কিন্তু আমার প্রতিক্রিয়া ছিল ভিন্ন। মাকে জড়িয়ে কেঁদে ফেলি। এত বছর পর খেলার সঙ্গী পেয়েছি, তাই লজ্জা পাচ্ছি না।’