NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

সনু নিগমের বাবার বাড়ি থেকে ৭২ লাখ টাকা চুরি, গাড়িচালক গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৫, ০৬:৪৩ এএম

>
সনু নিগমের বাবার বাড়ি থেকে ৭২ লাখ টাকা চুরি, গাড়িচালক গ্রেপ্তার

সনু নিগমের বাবার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সঙ্ঘবদ্ধ ডাকাত দল বাড়ি থেকে ৭২ লাখ টাকা চুরি করেছে বলে অভিযোগ তার বাবা আগামকুমার নিগমের। ১৯ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে এ ঘটনা ঘটেছে।

মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিমের উইন্ডসর গ্র্যান্ড বিল্ডিংয়ে থাকেন সনু নিগমের বাবা। তিনি জানান, সেখানেই ১৯ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে এ ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার ওয়াশিওয়ারা পুলিশ স্টেশনে অভিযোগ জানানো হয়। এদিন সনু নিগমের বোন নিকিতা থানায় এসে অভিযোগ দায়ের করেন।

তার অভিযোগ অনুযায়ী, আগামকুমারের কাছে এক ব্যক্তি ৮ মাসের জন্য কাজ করেছিলেন। তার নাম রিহান। কিন্তু সম্প্রতি তাকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়। অত্যন্ত খারাপ কাজের জন্যই তাকে কাজ থেকে বরখাস্ত করা হয়। 
রোববার দুপুরে সনু নিগমের বাবা তার বোন নিকিতার বাড়িতে গিয়েছিলেন লাঞ্চের জন্য। বিকেলে ফিরে এসে তিনি তার মেয়েকে ফোন করে জানান যে তার ৪০ লাখ টাকা চুরি হয়ে গিয়েছে। এই টাকাটা তিনি একটি কাঠের আলমারির ডিজিটাল লকারে রেখেছিলেন।

এরপর দিন তিনি যখন তার ছেলের বাড়িতে যান ভিসা সংক্রান্ত কাজের জন্য তখন বিকেলে ফিরে এসে দেখেন আরও ৩২ লাখ টাকা নেই লকারে।

আগামকুমার এবং নিকিতা যখন  তাদের ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ চেক করেন তখন দেখেন দুদিনই তার অবর্তমানে রিহান সেই বাড়িতে আসেন ব্যাগ নিয়ে।

গায়কের বাবা পুলিশের কাছে অভিযোগ জানিয়ে বলেন, রিহান হয়ত ডুপ্লিকেট চাবি দিয়ে তাদের ফ্ল্যাটে ঢুকে এ চুরি করেছেন।

নিকিতার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই রিহানের নামে একটি এফআইআর দায়ের করা হয়েছে। এছাড়া ৩৮০, ৪৫৪, এবং ৪৫৭ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে রিহানকে।