NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

‘অবতার’র পরবর্তী ছবি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মেও!


খবর   প্রকাশিত:  ০৯ নভেম্বর, ২০২৪, ১০:২৪ এএম

>
‘অবতার’র পরবর্তী ছবি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মেও!

গত বছরের শেষ দিকে মুক্তি পায় ‘অবতার : দ্য ওয়ে অব ওয়াটার’। হলিউডের কিংবদন্তি পরিচালক জেমস ক্যামেরনের ‘অবতার’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি এটি। মুক্তি পাওয়ার পর থেকেই বিশ্বজুড়ে বক্স অফিসে রমরমা ব্যবসা করেছে ‘অবতার : দ্য ওয়ে অব ওয়াটার’।

জানা গেছে, ‘অবতার ২’-এর সাফল্যের পর এবার তৃতীয় ছবি নিয়ে ভাবনা শুরু করে দিয়েছেন নির্মাতারা। শোনা যাচ্ছে, প্রেক্ষাগৃহে মুক্তির পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি দেওয়া হবে ‘অবতার ৩’। পূর্ণ দৈর্ঘ্যের ছবি নয়, একটি লিমিটেড সিরিজের আকারে মুক্তি পাবে ‘অবতার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি।

২০২২ সালের ডিসেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় জেমস ক্যামেরন পরিচালিত ছবি ‘অবতার : দ্য ওয়ে অব ওয়াটার’। মুক্তি পর থেকেই এই ছবি নিয়ে উন্মাদনা তুঙ্গে। এমনকি বক্স অফিসে ব্যবসার নিরিখে ‘টাইটানিক’কেও ছাড়িয়ে যায় ‘অবতার ২’। বিশ্বের সেরা ও বাণিজ্যিকভাবে সবচেয়ে বেশি সফল ৫ ছবির মধ্যে রয়েছে ‘অবতার : দ্য ওয়ে অব ওয়াটার’। সেরা ভিজ্যুয়াল এফেক্টের জন্য চলতি বছরে অস্কারও জিতেছে জেমস ক্যামেরনের এই ছবি। 

‘অবতার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অংশের নাম ‘অবতার : দ্য সিড বিয়ারার’। ২০২৪ সালের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা ওই ছবির। প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের দর্শকদের কাছেও পৌঁছে যেতে আগ্রহী ছবির নির্মাতারা। সে কথা মাথায় রেখে পূর্ণ দৈর্ঘ্যের ছবিকে ৯ ঘণ্টার একটি লিমিডেট সিরিজের আকারে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। সিনেমা থেকে বাদ পড়া বহু দৃশ্য থাকতে পারে এই সিরিজে।