NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র
Logo
logo

দুবাই পুলিশের নজরদারিতে আরাভ, আটকের খোঁজ নিচ্ছেন ঢাকার গোয়েন্দারা


খবর   প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:২২ এএম

দুবাই পুলিশের নজরদারিতে আরাভ, আটকের খোঁজ নিচ্ছেন ঢাকার গোয়েন্দারা

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের আলোচিত ব্যবসায়ী ও বাংলাদেশে পুলিশ হত্যা মামলার আসামি আরাভ খানকে দুবাই পুলিশ আটক করেছে বলে গুঞ্জন উঠেছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত নয় বাংলাদেশ পুলিশ। তাদের পক্ষ থেকে আটকের বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

এর আগে আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোল ‘রেড নোটিশ’ জারি করে। এরপর গতকাল সোমবার রাতেই দুবাই পুলিশ তাকে আটক করে বলে গুঞ্জন ওঠে।

তবে ঢাকা পুলিশের একাধিক সূত্র বলেছে, ইন্টারপোলের রেড নোটিশের পর দুবাইয়ে স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান দুবাই পুলিশের নজরদারিতে আছেন। তবে আটকের বিষয়টি এখনো নিশ্চিত হতে পারেনি বাংলাদেশ পুলিশ।

এর আগে সোমবার (২০ মার্চ) পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য পুলিশের পক্ষ থেকে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছিল। ইন্টারপোল সেই আবেদন গ্রহণ করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সোমবরা বিকেল পর্যন্ত ইন্টারপোলের রেড নোটিশের তালিকায় বাংলাদেশের ৬২ জনের নাম ছিল। সেখানে আরাভ খান বা রবিউল ইসলামের নাম ছিল না।

গতকাল আইজিপি বলেছিলেন, ‘পলাতক আসামি আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলে আবেদন করেছে বাংলাদেশ পুলিশ। কিছুক্ষণ আগে খবর এসেছে, ইন্টারপোল আমাদের আবেদন গ্রহণ করেছে। আরাভ খানকে দেশে ফিরিয়ে আইনের আওতায় আনতে পুলিশের চেষ্টা অব্যাহত আছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। দেশ ছেড়ে পালানোর পেছনে কোনো পুলিশ কর্মকর্তা জড়িত কি না তা-ও তদন্ত করা হবে।’

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তাকে (আরাভ খান) গ্রেপ্তার করা হলে সেই দেশের সরকার আসামির বিচার শুরু করবে। আর আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হলে আসামি প্রত্যর্পণ চুক্তির প্রয়োজন হবে।