NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

শিগগিরই দর্শকদের সামনে এই ছবি নিয়ে হাজির হবেন পরিচালক


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৩৯ এএম

>
শিগগিরই দর্শকদের সামনে এই ছবি নিয়ে হাজির হবেন পরিচালক

পরিচালকের সঙ্গে সামান্য মতপার্থক্য। আর তাতেই অভিনয় ছেড়ে বেরিয়ে যান বলিউড সুপারস্টার সালমান খান। আর সেই থেকেই বাক্সবন্দী হয়ে পড়ে রয়েছে সঞ্জয় লীলা বানশালী পরিচালিত ছবি ‘ইনশাআল্লাহ’। তবে বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, খুব শিগগিরই দর্শকদের সামনে এই ছবি নিয়ে হাজির হবেন পরিচালক।

সালটা ২০১৯। ওই বছরের মাঝামাঝি সময় ছবির নাম ঘোষণা করেছিলেন পরিচালক। কথা ছিল সালমান খান ও আলিয়া ভাট্ট মূল চরিত্রে থাকবেন। রীতি মেনে ২০২০ সালের ঈদেই মুক্তি পাওয়ার কথা ছিল ‘ইনশাআল্লাহ’ ছবি। কিন্তু সেসব কিছুই হলো না। পরিচালকের সঙ্গে সামান্য রাগারাগি করেই ছবি থেকে বেরিয়ে গেলেন সালমান। এরপরেই থমকে যায় শুটিংয়ের কাজ।

‘হাম দিল দে চুকে সানাম’ ছবির পরিচালনার দায়িত্ব সামলেছিলেন সঞ্জয় লীলা বানশালী। বক্স অফিসে ঝড় তুলেছিল সেই ছবি। ফের কবে সালমান ও বানশালী জুটি বাধবেন তা জানতে মুখিয়ে ছিলেন ভক্তরা। ‘ইনশাআল্লাহ’ ছবির নাম ঘোষণা হতেই আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলেন সালমান ভক্তরা। কিন্তু সবেতেই জল ঢেলে দেন খোদ অভিনেতা।

শোনা যায়, সালমানের পরিবর্তে বলিউডের আর এক সুপারস্টার হৃত্বিক রোশনকে এই ছবির প্রস্তাব দিয়েছিলেন পরিচালক। তবে সে সময় তার হাতে ছিল বহু কাজ। আর এ কারণেই একপ্রকার বাধ্য হয়েই ছবি করতে চাননি অভিনেতা। ফলে আজও পর্যন্ত বাক্সবন্দী হয়ে রয়েছে এই ছবি।

তবে বলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে খুব শিগগিরই শুরু হতে চলেছে ছবির কাজ। সূত্রের খবর, ইতোমধ্যেই ছবি নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন পরিচালক। ৯০ দশকের এক অভিনেতাকেই দেখা যাবে মুখ্য চরিত্রে। ইতোমধ্যেই নাকি ৩ সুপারস্টারের কাছে পৌঁছে গিয়েছেন পরিচালক। কবে এই ছবির কাজ শুরু হবে এখন সেদিকেই তাকিয়ে সিনেপ্রেমীরা।