NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

যে বিশেষ কারণে অমিতাভকন্যা শ্বেতা কখনো অভিনয় করেননি


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৩৯ এএম

>
যে বিশেষ কারণে অমিতাভকন্যা শ্বেতা কখনো অভিনয় করেননি

অমিতাভ ও জয়া বচ্চনের একমাত্র মেয়ে শ্বেতা বচ্চন। তার পরিবারের সবাই অভিনয় জগতের সঙ্গে জড়িত অথচ তিনি নেই! নেই ফিল্মি পার্টিতে, গ্ল্যামার জগত থেকেও নিজেকে সরিয়ে রাখেন যতটা পারেন। কেন অভিনয় করলেন না তিনি এর পেছনে রয়েছে এক বিশেষ কারণ।

এই মুহূর্তে শ্বেতার বয়স প্রায় ৫০। এক সাক্ষাৎকারে অভিনয় না করার কারণ নিয়ে মুখ খুলেছেন তিনি। ফিল্মি পরিবারে জন্ম হওয়ার সুবাদে ছোট থেকেই বাবা-মায়ের সঙ্গে সিনেমার সেটে যেতেন শ্বেতা। আর এরকমই একদিন তার সঙ্গে ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা। যা তিনি আজও ভুলতে পারেননি।

বাবার মেকআপ রুমে খেলতে খেলতে বৈদ্যুতিক সকেটের মধ্যে হাত দিয়ে ফেলেন ভুল করে। তারপর যা হয়। বিদ্যুতে স্পৃষ্ট হয়ে যান তিনি। ওটাই যেন ট্রমার মতো রয়েছে যায় তার জীবনজুড়ে।

এমনকি বাবা মায়ের সঙ্গে সিনেমার সেটে যাওয়ায় বন্ধ করে দেন শ্বেতা। বড় হয়েও আর সিনেমা মুখো হননি তিনি। মেয়ে নব্যা নভেলি নন্দাও মায়ের পথই বেছে নিয়েছেন। অন্যদিকে ছেলে অগস্ত্য কিন্তু হিরো হওয়ার জন্য একেবারে প্রস্তুত।