NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

নাবালিকাকে বিয়ে, যেভাবে ঝামেলা এড়ান অভিনেতা


খবর   প্রকাশিত:  ২৫ জানুয়ারী, ২০২৫, ০৩:২৩ এএম

>
নাবালিকাকে বিয়ে, যেভাবে ঝামেলা এড়ান অভিনেতা

দাম্পত্য জীবনের এক যুগ কেটে গেল জুনিয়র এনটিআর ও প্রণতি দম্পতির। দুই পুত্র সন্তানকে নিয়ে সুখের সংসার তাদের। কিন্তু শুরুটা মোটেও সুখকর ছিল না। নাবালিকাকে বিয়ে করার দায়ে আইনি ঝামেলায় পড়তে হয়েছিল তেলেগু এই অভিনেতাকে। যদিও পরবর্তীতে কৌশলে ঝামেলা এড়ান এ তারকা দম্পতি।

জুনিয়র এনটিআর ও স্ত্রী লক্ষ্মী প্রণতির মধ্যকার বয়সের ফারাক প্রায় ৯ বছরের। ২০১০ সালে বিয়ে পাকাপাকি হয় এই জুটির। এনটিআরের বাবা নন্দামুরি হরিকৃষ্ণ ছিলেন তৎকালীন লোকসভার সাংসদ। অন্য দিকে প্রণতিও কোনো যেনতেন পরিবারের মেয়ে নন, তিনিও ছিলেন প্রভাবশালী ঘরের মেয়ে। তাইতো এই জুটির বিয়ের খবর বাইরে ছড়াতে খুব বেশি সময় নেয়নি।

স্ত্রী প্রণতির সঙ্গে জুনিয়র এনটিআর
স্ত্রী প্রণতির সঙ্গে জুনিয়র এনটিআর

ঝামেলা বাঁধে যখন এক আইনজীবী নাবালিকা প্রণতিকে বিয়ে করার দায়ে এনটিআরের নামে আদালতে মামলা ঠুকে দেন। কেননা, তখন প্রণতির বয়স ‍ছিল মাত্র ১৭ বছর। ঝামেলায় পড়ে উভয় পরিবার। অবশেষে আইনি মারপ্যাঁচ এড়াতে দুই পরিবারের সম্মতিতে এক বছর বিয়ে পিছিয়ে দেওয়া হয়। তত দিনে অষ্টাদশী রমণী প্রণতি। ২০১১ সালে চারহাত এক হয় এনটিআর-প্রণতি জুটির।

প্রসঙ্গত, অস্কার অনুষ্ঠান শেষে মঙ্গলবার (১৪ মার্চ) দেশে ফেরেন জুনিয়র এনটিআর। আগামীতে তাকে দেখা যাবে কোরাতলা শিবা এবং প্রশান্ত নীলের ছবিতে। দুটি ছবিই প্যান ইন্ডিয়া (সর্বভারতীয়) আকারে মুক্তি পাবে।