NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

লন্ডনে সপরিবারে জন্মদিন পালন করছেন আলিয়া


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ০৮:১২ এএম

>
লন্ডনে সপরিবারে জন্মদিন পালন করছেন আলিয়া

ত্রিশে পা দিলেন অভিনেত্রী আলিয়া ভাট। বলিউডের অন্যতম সাড়া জাগানো এই অভিনেত্রীর জন্মদিন ১৫ মার্চ। গত বছরটি আলিয়ার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বছর। অভিনেত্রী থেকে প্রযোজকে উত্তরণ, সে বছরই রণবীর কপূরের সঙ্গে বিয়ে। বছর শেষে জীবনে মেয়ে রাহার আগমন। এবার ৩০তম জন্মদিনে বিশেষ কিছু আয়োজন যে হবে, তা আন্দাজ করেছিলেন অনেকেই।

স্ত্রীর জন্মদিনে সপরিবারে লন্ডনে পাড়ি দিলেন রণবীর কপূর। আলিয়া নিজের নতুন সিনেমার শুটিং শেষে করে ফেলেছেন। অন্যদিকে রণবীরের সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কর’ও মু্ক্তি পেয়ে গিয়েছে। 

অভিনেতা নিজেই জানিয়েছিলেন, এই সিনেমা মুক্তির পর পরিবারের সঙ্গেই সময় কাটাতে চান। সেই কারণে বেশ কিছু দিন অভিনয় থেকে বিরতি নেবেন তিনি।

কিন্তু স্ত্রীর জন্মদিনে কী দিলেন অভিনেতা? কপূর পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র জানায়, আলিয়ার জন্মদিনের মধ্যরাত থেকেই উদযাপন শুরু হয়ে গেছে। রাহার মা লেখা বিশেষ ধরনের কেক আনা হচ্ছে আলিয়ার জন্য। আপাতত কয়েকদিন অন্তরালে থাকবেন আলিয়া-রণবীর।

এদিকে পুত্রবধূর জন্মদিনে শাশুড়ি নীতু কপূর আলিয়ার ছবি পোস্ট লেখেন, ‘হ্যাপি বার্থডে বউরানি।’