NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

অপু ইস্যুতে সরব হলেন নিরব


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ১১:৩৫ এএম

>
অপু ইস্যুতে সরব হলেন নিরব

‘বিয়াইনসাব, আপনার জন্য ঢাকা থেকে ডিজে আনসি’ গানের তালে নাচছিলেন অপু বিশ্বাস ও নিরব। নাচের একপর্যায়ে অপুকে কোলে তুলতে যান নিরব। সেখানেই বাঁধে বিপত্তি! পা পিছলে দুজনেই মঞ্চের মেঝেতে লুটিয়ে পড়েন। এরপর আয়োজকদের সহায়তায় তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে পুনরায় পরিবেশনায় মন দেন তারা।

গত ১১ মার্চ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি রিসোর্টে আয়োজিত একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে এমন ঘটনার মুখোমুখি হন এই দুই তারকা। তখনই দুজনে উপস্থিত সকলকে অনুরোধ করেন ভিডিওটি যাতে বাইরে ফাঁস না হয়। কিন্তু কে শোনে করা কথা! সামাজিকমাধ্যমে ভিডিওটি ভাইরাল হতেই ধেয়ে আসে ট্রোলের বন্যা।

এবার এ ইস্যুতে মুখ খুললেন চিত্রনায়ক নিরব। জানালেন, সমস্যা অপুর ওজনে ছিল না, ছিল মঞ্চে এবং পরিধেয় কাপড়ে। তিনি বলেন, ‘সাধারণত একটি অনুষ্ঠানে যে রকম স্টেজ করা হয়, গতকালের আয়োজনে সে রকমটা ছিল না। আমরা টাইলসের ওপর নেচেছি। টাইলসে পা পিছলে যাচ্ছিল। আমরা কেউই টাইলসে নেচে অভ্যস্ত নই। যে কারণে বারবার জুতা পিছলে যাচ্ছিল।’

তার কথায়, ‘কার্পেট বা অন্য কিছু হলে এই ধরনের সমস্যা হতো না। জায়গাটাও ছিল সংকীর্ণ, অপুর পোশাকটা ছিল পাতলা পলিয়েস্টার কাপড়ের। সেটাও কিছুটা পিচ্ছিল থাকায় কোলে নিয়ে নাচতে গিয়ে পড়ে যায়। এর বাইরে অন্য কোনো কারণ নেই।’

মঞ্চে এমন এক অঘটন ঘটায় খানিকটা চমকে যান দর্শকও। সেখানে দাঁড়িয়ে দর্শকদের উদ্দেশে ভিডিওটি না ছড়ানোর অনুরোধ জানান অপু। তিনি বলেন ‘আমি একজন নায়িকা এবং আপনাদের বোন হিসেবে সকলকে অনুরোধ করব, এই ভিডিও আপলোড করবেন না। মঞ্চে পারফর্ম করতে গিয়ে বড় স্কার্টের জন্য দুজনে পড়ে গিয়েছিলাম। তাই দয়া করে ভিডিওটি আপলোড করবেন না।’

তবে অভিনেত্রীর এই অনুরোধ কানে তোলেননি কেউই। ইতোমধ্যে সামাজিকমাধ্যমে ভাইরাল এই ভিডিও।

উল্লেখ্য, অপু বিশ্বাস ও নিরব জুটি বেঁধে অভিনয় করেছেন ‘ছায়া বৃক্ষ’ নামক একটি ছবিতে। মুক্তির অপেক্ষায় রয়েছে বন্ধন বিশ্বাস পরিচালিত ছবিটি।