NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১৩ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে যুক্তরাজ্যের মেয়রের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৪, ১২:৪২ এএম

>
পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে যুক্তরাজ্যের মেয়রের সাক্ষাৎ

যুক্তরাজ্যের ক্যামডেনের মেয়র নাসিম আলী ওবিই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ড. মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক অগ্রগতির বিষয়ে মেয়রকে অবহিত করেন।

যুক্তরাজ্যে ব্রিটিশ-বাংলাদেশি প্রবাসীদের প্রশংসা করে তারা উভয়েই ব্রিটিশ সমাজ ও অর্থনীতিতে গত পাঁচ দশকে দুই  দেশের মধ্যে একটি প্রাণবন্ত সম্পর্কের বন্ধন সৃষ্টির জন্য তাদের অবদানের কথা স্মরণ করেন। 

ক্যামডেনের মেয়র ব্রিটিশ-বাংলাদেশি প্রবাসীদের বিশেষ করে নির্বাচিত প্রতিনিধিদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদানের পরামর্শ দেন। তারা জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশ-যুক্তরাজ্যের সহযোগিতা নিয়েও আলোচনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী ব্রিটিশ-বাংলাদেশি প্রবাসীসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুততম সময়ে মিয়ানমারে তাদের মাতৃভূমিতে স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য আহ্বান জানান।