NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

সম্পত্তির লোভে বিয়ে করেছেন যেসব বলিউড অভিনেত্রী


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৪৭ এএম

>
সম্পত্তির লোভে বিয়ে করেছেন যেসব বলিউড অভিনেত্রী

এমন অনেক নারী আছেন যারা পুরুষের টাকা দেখেই তাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন। আর যারা এই কাজ করেন তাদের বলা হয় ‘গোল্ড ডিগার’। জানেন কি এমন গোল্ড ডিগার অভিনেত্রী রয়েছেন বলিউডেও।

জেনে অবাক লাগলেও একথা একেবারেই সত্যি। বলিউডের এমন নয়জন অভিনেত্রী রয়েছেন যারা নিজের থেকে বয়সে অনেকটাই বড় পুরুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন শুধুমাত্র অর্থের জন্য। আর সেই তালিকায় কে কে রয়েছেন তা জানাব আজকের প্রতিবেদনে।

বলিউড জগতে বেশ জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। অনেকেই তাকে দিয়েছেন ‘গোল্ড ডিগার’ তকমা। কারণ তিনি সাত পাকে বাঁধা পড়েছিলেন প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে। বলিপাড়ায় কান পাতলেই শোনা যায়, অভিনেত্রীর আগেও দুবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন সিদ্ধার্থ।

রানী মুখার্জী : অভিনয় জগত শুরুর প্রথমেই পরিচালক তথা যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। তিনি বয়সে অভিনেত্রীর চেয়ে অনেকটাই বড়।

dhakapost

কারিশমা কাপুর : ধনী ব্যাবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে বিয়ে সেরেছিলেন এই নায়িকা। শোনা গিয়েছিল টাকার জন্যই নাকি বিয়ে করেছেন তিনি। যদিও খুব বেশিদিন টেকেনি সেই সম্পর্ক।

dhakapost

জুহি চাওলা : বলিউডের নামি অভিনেত্রীদের তালিকায় রয়েছেন জুহি চাওলা। তিনি সাত পাকে বাঁধা পড়েছেন নামি ব্যবসায়ী জয় মেহতার সঙ্গে। শোনা যায় অভিনেত্রীর থেকে বয়সে অনেকটাই বড় তাঁর স্বামী।

dhakapost

শিল্পা শেট্টি : ৯০ এর দশকের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেট্টি। আজও যৌবনে ভরপুর তিনি। তিনি জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে। অনেকেরই মতে টাকার জন্যই ডিভোর্সী রাজের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন এই অভিনেত্রী।

dhakapost

সেলিনা জেটলি : একসময় বলিউডে চলেছে তার রাজত্ব। বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে হঠাৎ করেই অভিনয় জগত ছেড়ে সাত পাকে বাঁধা পড়েন এই অভিনেত্রী। বিয়ে করেন ব্যবসায়িক পিটার হ্যাগেরকে।

dhakapost

অমৃতা অরোরা : গোল্ড ডিগার অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছে অমৃতা অরোরার। বলিউড জগতে পা রাখলেও সেভাবে জনপ্রিয়তা পাননি তিনি। এরপরেই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন ব্যবসায়ী শাকিল লাদাকের সঙ্গে।