NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১৩ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ব্রিটিশ প্রতিমন্ত্রীর শ্রদ্ধা


খবর   প্রকাশিত:  ২৯ মার্চ, ২০২৪, ১১:৫১ এএম

>
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ব্রিটিশ প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

রাজধানীতে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জা‌নি‌য়ে‌ছেন ঢাকা সফররত ইন্দো-প্যাসিফিক বিষয়ক ব্রিটিশ প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ান।

শুক্রবার (১০ মার্চ) ব্রিটিশ প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প‌রিদর্শন ক‌রেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দি‌য়ে শ্রদ্ধা জানান। পরে স্মৃতি জাদুঘর প‌রিদর্শ‌নের বইয়ে সই ক‌রেন তিনি।

এর আগে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার চলমান সম্পর্ক আরও শক্তিশালী করার বার্তা নিয়ে শুক্রবার ঢাকায় আসেন ট্রিভেলিয়ান। তার এই সফরে ইন্দো-প্যাসিফিকসহ সমসাময়িক বৈশ্বিক ও আঞ্চলিক নানা ইস্যু আলোচনায় গুরুত্ব পাবে বলে ইঙ্গিত রয়েছে।

গত বছরের অক্টোবরে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্টের (এফসিও) ইন্দো-প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন ট্রিভেলিয়ান।

সফরে ব্রিটিশ প্রতিমন্ত্রী নিরাপত্তা, গণতন্ত্র, মানবাধিকার, বাণিজ্য এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করবেন। এছাড়া যুক্তরাজ্য-বাংলাদেশ জলবায়ুবিষয়ক একটি চুক্তি সই করবে, যার লক্ষ্য জলবায়ু কর্মকাণ্ডে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানো।

সফরকালে ট্রিভেলিয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এছাড়া সুশীল সমাজ, মানবাধিকার কর্মী, জলবায়ু বিশেষজ্ঞ এবং ব্যবসায়ী প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন তিনি।