NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

দক্ষিণী ছবিতে নিষিদ্ধ হলেন ইলিয়ানা!


খবর   প্রকাশিত:  ২৮ মার্চ, ২০২৫, ০৫:৪৮ এএম

>
দক্ষিণী ছবিতে নিষিদ্ধ হলেন ইলিয়ানা!

দক্ষিণ ভারতের সিনেমায় অভিনয় করেই জনপ্রিয়তা পান অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। এবার সেই দক্ষিণী ছবিতেই নিষিদ্ধ হলেন অভিনেত্রী। পুরো টাকা নিয়েও শুটিংয়ে না আসায় তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সূত্রের খবর, একটি তামিল ছবির জন্য সম্পূর্ণ টাকা নিয়েও শুটিংয়ে আসেননি ইলিয়ানা। যার ফলে বিরাট অঙ্কের ক্ষতি হয় ছবির প্রযোজকের। যদিও এই প্রসঙ্গে অভিনেত্রীর পক্ষ থেকে কোনো বিবৃতি মেলেনি।

কয়েক মাস আগেই শোনা যায়, অসুস্থ ইলিয়ানা। হাসপাতালের বিছানায় শুয়ে নিজের ছবি দেন। শরীরে পানির পরিমাণ কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি করাতে হয় তাকে। সেই সময় প্রায় তিন বোতল স্যালাইন দিতে হয় অভিনেত্রীকে। পরে অবশ্য নিজের স্বাস্থ্যের খবর জানান, স্থিতিশীল রয়েছেন তিনি।

প্রথম বলিউড ছবি ‘বরফি’তে সাফল্য পেলেও পরবর্তীতে সেভাবে নজর কাড়তে পারেননি ইলিয়ানা। অস্ট্রেলীয় চিত্রগ্রাহকের সঙ্গে সম্পর্ক ভাঙার পর অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। গুঞ্জন ছড়ায়, বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ভাইয়ের সঙ্গে সম্পর্কে আছেন এই লাস্যময়ী নায়িকা।

উল্লেখ্য, ইলিয়ানা ডি’ক্রুজকে সর্বশেষ দেখা গেছে, ‘দ্য বিগ বুল’ ছবিতে। এতে মীরা রাও চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হন। সিনেমার পাশাপাশি আগামীতে তাকে ওয়েব সিরিজেও দেখা যাবে।