NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

দাম্পত্যের ২০ বছর কেটে গেলেও নিঃসন্তান তিনি, কারণ জানালেন নিজেই


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৩, ০৯:২৯ পিএম

>
দাম্পত্যের ২০ বছর কেটে গেলেও নিঃসন্তান তিনি, কারণ জানালেন নিজেই

৯০-এর দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আয়েশা ঝুলকা। সালমান খান, অক্ষয় কুমার, আমির খানের নায়িকা তিনি। অক্ষয়ের সঙ্গে তার রসায়ন সব থেকে আলোচিত ছিল। ‘খিলাড়ি’ ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে তার পর্দার রোম্যান্স ঝড় তুলেছিল। যদিও বর্তমানে তাদের মধ্যে যোগাযোগটুকুও নেই। পঞ্চাশে পড়েছেন আয়েশা। 

২০০৩ সালে সমীর ভাশিকে বিয়ে করে সংসার করছেন। বিয়ের পর থেকেই অভিনয়ের জগত থেকে দূরত্ব বাড়তে থাকে। অবশ্য আয়েশা স্বেচ্ছায় অভিনয় থেকে সরে আসেন বলেই জানা যায়। দাম্পত্যের বিশ বছর কেটে গেলেও নিঃসন্তান তিনি। কারণটা কী, জানালেন অভিনেত্রী।

আয়েশা জানান, তিনি আসলে কখনও বিয়েই করতে চাননি। অতীতে বেশ কিছু সম্পর্ক ছিল ঠিকই। সে সবের অভিজ্ঞতা একেবারেই ভাল না। সেই কারণেই সম্পর্কে আস্থা হারান। বাড়িতে জানান সিদ্ধান্তের কথা। আপত্তি জানায়নি পরিবারও। আয়েশার কথায়, সমীরের সঙ্গে আলাপ হওয়ার পর দু'জনের মধ্যে রসায়ন ভালই মিলে যায়। তবে মা হতে চাইনি কোনও দিনও। জীবনে অনেক কঠিন সময় পেরিয়েছি। আমার মা না হওয়ার সিদ্ধান্ত আমাদের দু’জনের। এই নিয়ে কোনো মতবিরোধ নেই।

মাতৃত্বের স্বাদ পাননি, তবে দায়িত্ব কিছু কম নেই তার। গুজরাটের গ্রামসুদ্ধ বাচ্চাদের দত্তক নিয়েছেন অভিনেত্রী। প্রায় ১৬০টি বাচ্চার দায়িত্ব পালন করেন আয়েশা ও সমীর। মাঝেমধ্যেই সেখানে গিয়ে তাদের দেখাশোনা করেন আয়েশা।