NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র
Logo
logo

আইপিইউ সম্মেলনে যোগ দিতে মানামা গেলেন স্পিকার


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৫:১১ এএম

আইপিইউ সম্মেলনে যোগ দিতে মানামা গেলেন স্পিকার

ঢাকা: ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৪৬তম অ্যাসেম্বলিতে অংশ নিতে বাহরাইনের রাজধানী মানামার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আজ শুক্রবার সকাল ১০টায় স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মানামার উদ্দেশে ঢাকা ত্যাগ করে। আগামী ১১ থেকে ১৫ মার্চ মানামায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৪৬তম অ্যাসেম্বলি এবং আইপিইউর সংশ্লিষ্ট মিটিং অনুষ্ঠিত হবে। অ্যাসেম্বলিতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

প্রতিনিধিদলের অন্যান্য সদস্য হলেন সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, মো. শাহে আলম, উম্মে কুলসুম স্মৃতি, রাহগির আল মাহি এরশাদ, উম্মে ফাতেমা নাজমা বেগম এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন স্পিকারের সফরসঙ্গী হয়েছেন।

এ ছাড়া স্পিকারের একান্ত সচিব যুগ্ম সচিব এম এ কামাল বিল্লাহ, উপসচিব এনামুল হক, পরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন এবং স্পিকারের সহকারী একান্ত সচিব উপসচিব মো. রাশেদ ইকবাল চৌধুরী সফরসঙ্গী হিসেবে মানামা যাচ্ছেন। সূত্র : বাসস