NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান যুক্তরাষ্ট্রের সিনেটর গ্রাহামের সম্মানে মার্কিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ ট্রাম্পের চড়া মূল্যে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’! ইতিহাস বলছে আর্জেন্টিনা ফাইনাল খেলবে পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন
Logo
logo

বিএনপি পারলে ৩০০ আসনেই ভোট করুক : হানিফ


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৩, ০৬:১৪ এএম

বিএনপি পারলে ৩০০ আসনেই ভোট করুক : হানিফ

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা নিয়ে কোনো কথা বলে লাভ হবে না। বরং নির্বাচনে অংশ নিয়ে বিএনপি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখুক।

আজ রবিবার কুষ্টিয়া সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুব-উল আলম হানিফ বলেন, যারা নির্বাচনকে কেন্দ্র করে বেগম খালেদা জিয়াকে নিয়ে স্বপ্ন দেখছেন, তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে থাকবে। খালেদা জিয়া সশরীরে রাজনীতি করতে পারবেন না। যতক্ষণ তার সাজার মেয়াদ শেষ না হচ্ছে ততক্ষণ একজন দণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে তিনি নির্বাচনেও অংশ নিতে পারবেন না।

হানিফ বলেন, আমরা চাই বিএনপি ৩০০ আসনেই ভোট করুক। তারা কেন অন্যের দাসত্ব করবে, আমরা কাউকে দাস হিসেবে দেখি না। কেউ যদি নিজেকে দাস মনে করে সেটা তার নিজস্ব ব্যাপার।

পরে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হানিফ। এ ছাড়া সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা এবং সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জও অনুষ্ঠানে বক্তৃতা করেন।