NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

সবচেয়ে সফল হিন্দি সিনেমার তকমা পেল ‘পাঠান’


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৩, ০১:১৬ এএম

>
সবচেয়ে সফল হিন্দি সিনেমার তকমা পেল ‘পাঠান’

রাজা ফিরলেন রাজার বেশে। একের পর এক রেকর্ড গড়ছে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। মুক্তির প্রথম দিনেই একাধিক বক্স অফিস রেকর্ড গড়ল ছবিটি। বাণিজ্য বিশ্লেষকদের কথামতোই ‘পাঠান’ তার জয়যাত্রা অব্যাহত রেখেছে। অতীতের সব নজির ভেঙে নয়া নজির গড়ল এই ছবি।

আনন্দবাজারের খবরে বলা হয়, হিন্দি চলচ্চিত্র দুনিয়ায় এই মুহূর্তে সব থেকে সফল ছবির তকমা পেয়েছে ‘পাঠান’। মাত্র ৩৭ দিনেই এ তকমা পেল চলচ্চিত্রটি। এত দিন সেই জায়গা ধরে রেখেছিল ‘বাহুবলী ২’। তাকে হারিয়ে সেরার শিরোপা পেল ‘পাঠান’।

এসএস রাজামৌলীর ‘বাহুবলী ২’ ছবির হিন্দি ভার্সন ব্যবসা করেছিল ৫১০.৯৯ কোটি টাকার। যদিও সামগ্রিকভাবে এই ছবি আয় করেছে হাজার কোটিরও বেশি টাকা। এ বার ‘বাহুবলী ২’-কে ছাপিয়ে গেল পাঠান। ভারতের অভ্যন্তরে এই ছবির আয় ৫২৮.২৯ কোটি টাকা। বিশ্বব্যাপী এই ছবির আয় ১০২৭ কোটি টাকা। শুধু ‘বাহুবলী ২’ নয়, ‘পাঠান’-এর প্রতিযোগিতা ছিল আরও দুটি ছবির সঙ্গে। আমির খানের ‘দঙ্গল’ এবং যশ অভিনীত ‘কেজিএফ ২’।

‘যশরাজ ফিল্মস’-এর স্পাই ইউনিভার্সের ‘পাঠান’ দিয়ে শুরু হলেও হিসেব মতো এটি এই সংস্থার চতুর্থ ছবি। এর আগে প্রযোজনা সংস্থা ‘এক থা টাইগার’, ‘ওয়ার’-এর মতো গুপ্তচরদের নিয়ে ছবি করেছেন। সেই তালিকায় নতুন সংযোজন ‘পাঠান’। আর তাতেই সকলকে পিছনে ফেলে বলিউডের সফলতম ছবির তকমা পেল এই ছবি।