NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

হোটেলে গেলেই যে অদ্ভূত কাজ করেন শাহরুখ


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৩, ০৪:০৪ পিএম

>
হোটেলে গেলেই যে অদ্ভূত কাজ করেন শাহরুখ

বক্স অফিসে এখনও চলছে ‘পাঠান’ ঝড়। হলমুখী শাহরুখ ভক্তরা। কিং খানের চার বছর পর কামব্যাক নাড়িয়ে দিয়েছে বলিউড ইন্ডাস্ট্রিকে। উন্মাদনার ঢেউ পৌঁছেছে দক্ষিণেও। বাংলায়ও রীতিমতো পাঠান ঝড় চলছে। এসবের মধ্যেই অভিনেতার সম্পর্কে জানা গেল এক গোপন কথা। হোটেলে গেলেই সে কাণ্ড ঘটিয়ে বসেন শাহরুখ, যা তিনি নিজেই জানিয়েছেন।

সম্প্রতি বলিউড বাদশা জানিয়েছেন হোটেলে গিয়ে চুরি করেন তিনি। শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। হোটেলে গেলেই নাকি এমনই কাণ্ড ঘটান তিনি। চকলেট দেখতে পেলেই তা তিনি পুরে নেন পকেটে। 

অভিনেতার এমন সিক্রেট জানতে পেরে রীতিমতো অবাক তার লাখ লাখ ভক্ত। প্রিয় অভিনেতা যে এমন কাজও করতে পারেন সে কথা যেন বিশ্বাসই করতে পারছেন না কেউ!

এরই মধ্যে নতুন ছবির কাজ শুরু করে দিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। চলতি বছরের শেষের দিকেই বক্স অফিসে মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। মুখ্য চরিত্রে দেখা যাবে শাহরুখ খান এবং দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে।