NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

আর্জেন্টিনা যেতে ভিসা লাগবে না যাদের


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ১২:২৯ পিএম

>
আর্জেন্টিনা যেতে ভিসা লাগবে না যাদের

কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টে ভিসা অব্যাহতি চুক্তি সই ক‌রে‌ছে বাংলা‌দেশ ও আর্জেন্টিনা। ‌এর ফলে অফিসিয়াল পাসপোর্ট ও কূটনীতিকদের আর্জেন্টিনা যেতে ভিসা লাগবে না।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন ও আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো নিজ নিজ দে‌শের প‌ক্ষে এ চু‌ক্তিতে স্বাক্ষর ক‌রেন।

কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টে ভিসা অব্যাহতি চুক্তির বাইরে দুই দেশের মধ্যে ফুটবল নি‌য়ে আরেক‌টি চু‌ক্তি সই হয়েছে। এছাড়া দু’দেশের কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা সংক্রান্ত সমাঝোতা স্মারক (এমওইউ) সই ক‌রে‌ছে উভয়পক্ষ।

এদিকে দীর্ঘ চার দশকেরও বেশি সময় পর (৪৫ বছর) ঢাকায় পুনরায় দূতাবাস চালু ক‌রে‌ছে লা‌তিন আমেরিকার দেশটি।

এর আগে সোমবার সকালে ঢাকায় পৌঁছান দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। এদিন তিনি দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেন।

সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সান্তিয়াগো ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এছাড়া বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গেও বৈঠক করবেন সান্তিয়াগো। ওইদিন বিকেলে সান্তিয়াগো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে মতবিনিময়ের পর অনূর্ধ্ব–১৪ ফুটবলারদের প্রীতি ফুটবল ম্যাচ দেখবেন।

এর বাইরে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সঙ্গে বিজনেস টু বিজনেস বৈঠকে থাকবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী।