NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

৭৭ কোটি ডলার নিয়ে বলিউডে শীর্ষে শাহরুখ, ৮ম রণবীর


খবর   প্রকাশিত:  ১৬ জানুয়ারী, ২০২৫, ০১:৪৩ এএম

>
৭৭ কোটি ডলার নিয়ে বলিউডে শীর্ষে শাহরুখ, ৮ম রণবীর

সবসময়ই বিলাসবহুল জীবনযাপন করেন বলিউড তারকারা। তাদের বিলাসবহুল জীবনযাপন দেখে অনেকের মনে জানার আগ্রহ আসে বলিউডের কোন তারকা কত টাকার মালিক? বাস্তবে বলিউড অভিনেতাদের সম্পত্তিও আকাশচুম্বী বলা যায়। অভিনেতা শাহরুখ খান থেকে রণবীর কাপুর, প্রায় সবাইই শত কোটি টাকার মালিক। এর মধ্যে সবচেয়ে এগিয়ে শাহরুখ খান ও ৮ম স্থানে রয়েছেন রণবীর কাপুর।

আসুন একনজরে দেখে নেওয়া যাক ১০ বলিউড অভিনেতাদের মোট সম্পত্তির পরিমাণ-

প্রায় ৭৭০ মিলিয়ন মার্কিন ডলারের মোট সম্পত্তি নিয়ে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। পাশাপাশি তিনি বিশ্বের শীর্ষ ধনী অভিনেতাদের মধ্যে রয়েছেন।

অমিতাভ বচ্চনের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। ২০২২  সালে বলিউডের মধ্যে দ্বিতীয় ধনী অভিনেতা ছিলেন তিনি। এরপরে আছে বলিউডের ভাইজান সালমান খান। ২০২২ সালে তার  তার মোট সম্পত্তি পৌছেছে প্রায় ৩৬০ মিলিয়ন মার্কিন ডলার।

পিছিয়ে নেই বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃত্বিক রোশনও। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৭০ মিলিয়ন মার্কিন ডলার। তিনি বলিউডের অন্যতম ধনী অভিনেতা।

এরপরের তালিকায় আছেন অক্ষয় কুমার। আপনারা জানেন অক্ষয় কুমারকে উচ্চ করদাতা হিসেবে অনেকেই চেনেন। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৭০ মিলিয়ন মার্কিন ডলার।

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা আমির খান। বলিউডের তার বহু সিনেমা রয়েছে। ধীরে ধীরে নিজের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তুলেছে। সেইসঙ্গে বেড়েছে তার সম্পত্তির পরিমাণ। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৩৫ মিলিয়ন মার্কিন ডলার।

২০২২ সালে ধনী বলিউড অভিনেতাদের তালিকা সপ্তম স্থানে ছিলেন সাইফ আলি খান। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৫০ মিলিয়ন মার্কিন ডলার।

বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। তার অভিনয়ে মুগ্ধ সকলেই। বর্তমানে একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। পাশাপাশি বিবাহ বন্ধনে আবদ্ধও হয়েছেন। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৫ মিলিয়ন মার্কিন ডলার।

ধনী বলিউড অভিনেতাদের তালিকায় নবম স্থানে রয়েছেন অজয় দেবগণ। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪০ মিলিয়ন মার্কিন ডলার।