NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
Logo
logo

কাল গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৩, ০২:৪৫ এএম

কাল গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা: নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ার জনসভায় যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হসিনা। শনিবার (২৫ ফেব্রুয়ারি) তার নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া সফরের কথা রয়েছে।

শনিবার কোটালীপাড়ার টিটি (তালিমপুর তেলিহাটি) হাই স্কুল মাঠের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেয়ার কথা রয়েছে। পরে বিকেলে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। 

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া এলাকায় এসেছে প্রাণচাঞ্চল্য। বিভিন্ন স্থানে টাঙ্গানো হচ্ছে ব্যানার ও ফেস্টুন। প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্রকরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। প্রধানমন্ত্রীকে এক নজর দেখার অপেক্ষা লাখো জনতার। কোটালীপাড়াসহ গোপালগঞ্জ জেলার আশপাশের জেলা থেকেও হাজার হাজার নেতা-কর্মী এ জনসভায় যোগ দেবার অপেক্ষায় রয়েছেন।

স্থানীয় প্রশাসন প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নিঃছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। দলীয় নেতাকর্মীরাও প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন।  

জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারন সম্পাদক জিএম শাহাব উদ্দিন আজম জানান, জনসভাস্থল ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে সব ধরনের পস্তুতি গ্রহন করা হয়েছে। এদিন প্রধানমন্ত্রী কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার ৪৮টি উন্নয়ন কাজের উদ্বোধন করবেন বলে তারা জানান। 

কোটালীপাড়া জনসভার প্রধান সমন্বয়ক বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেন, কোটালীপাড়ার জনসভার মাঠ উপচে অন্তত পাঁচ কিলোমিটার এলাকা ওই দিন জনসমুদ্রে পরিনত হবে।