NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান যুক্তরাষ্ট্রের সিনেটর গ্রাহামের সম্মানে মার্কিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ ট্রাম্পের চড়া মূল্যে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’! ইতিহাস বলছে আর্জেন্টিনা ফাইনাল খেলবে পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন
Logo
logo

কার মাঝে নিজের চেহারার মিল খুঁজে পেলেন কঙ্গনা?


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৩৯ এএম

>
কার মাঝে নিজের চেহারার মিল খুঁজে পেলেন কঙ্গনা?

প্রবীণ অভিনেত্রীর সঙ্গে নিজেকে তুলনা করে ফের আলোচনায় অভিনেত্রী কঙ্গনা রানাউত। পুরোনো দিনের বিখ্যাত অভিনেত্রী মধুবালার সঙ্গে নিজের অল্প বয়সের চেহারার মিল খুঁজে পেয়েছেন বিতর্কের শিরোমণি খ্যাত এ অভিনেত্রী।

মধুবালার মৃত্যুবার্ষিকীতে কঙ্গনা জানান, শুরুর দিনগুলোতে তাকে অল্প বয়সের মধুবালার মতো দেখতে লাগত।

মধুবালা ও তার ছবির একটি কোলাজ শেয়ার করে ইনস্টাগ্রামে কঙ্গনা লেখেন, “মানুষ যেমন চান, আমি পর্দায় মধুবালা হয়ে যাই। তাই ভেবে দেখলাম। আমি যখন অভিনয় করতে শুরু করেছিলাম, মধুবালার অল্প বয়সের প্রতিরূপ ছিলাম কি?”

কালো ব্লাউজ আর স্কার্ট পরা একার একটি ছবিও শেয়ার করেছেন কঙ্গনা। সেখানে তিনি লিখেন, “হায় ভগবান! ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার সেই প্রথম বছর।”

মধুবালার মতো বিখ্যাত অভিনেত্রীর সঙ্গে নিজেকে তুলনা দেয়ায় কঙ্গনাকে নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। কঙ্গনার নতুন ভাবনায় হাসছেন অনেকেই।

গত শতাব্দীর চল্লিশ-পঞ্চাশ দশকে এবং ষাটের দশকের প্রথম দিকে মধুবালা ছিলেন বলিউডের অন্যতম বড় তারকা। ১৯৬০-এ দিলীপ কুমার ও মধুবালা অভিনীত ‘মুঘল-ই-আজ়ম’ ভারতে তৈরি অন্যতম বড় ছবি। ‘নীল কমল’(১৯৪৭), ‘মহল’(১৯৪৯), ‘তারানা’(১৯৫১), ‘চলতি কা নাম গাড়ি’(১৯৫৮), ‘হাফ টিকিট’( ১৯৬২) ইত্যাদি ছবিতে তার অভিনয় স্মরণীয় হয়ে আছে। মাত্র ৫৪ বছর বয়সে তিনি প্রয়াত হন।

অন্যদিকে কঙ্গনার অভিনয় জীবন শুরু হয় ২০০৬- এ ‘গ্যাংস্টার’ ছবির মাধ্যমে। তাঁকে শেষ দেখা গিয়েছে ‘ধকড়’-এ, ছবিটি বক্স অফিসে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে।