NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

কানাডার নাগরিকত্ব ফেরত দিচ্ছেন অক্ষয় কুমার


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ১১:০২ পিএম

>
কানাডার নাগরিকত্ব ফেরত দিচ্ছেন অক্ষয় কুমার

কানাডা কুমার, প্রকারান্তরে এটাই নাম হয়ে গিয়েছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের। কানাডিয়ান নাগরিকত্বের জন্য ভারতীয় এ অভিনেতাকে নিয়ে নানা মশকরা-বিদ্রুপ শোনা যায়। মূলত ভারতীয় হয়েও অক্ষয়ের রয়েছে কানাডার পাসপোর্ট। তবে থাকেনও ভারতে, আয়করও জমা দেন। তবুও এ নাগরিকত্ব ইস্যুতে অনেক কটাক্ষ শুনতে হয়েছে বলিউডের এ অভিনেতাকে। তবে এবার সেই নাম ঘোঁচাতে চলেছেন অক্ষয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটায় জানিয়েছেন অক্ষয় কুমার নিজেই। খবর সংবাদ প্রতিদিন।

অভিনয় জীবনের প্রথম দিকে একের পর এক ১৪-১৫টি ছবি সফল না হওয়ায় কার্যত ভেঙে পড়েছিলেন বলিউড এ অভিনেতা। তাই বেশ কয়েকজন বন্ধুবান্ধবদের বুদ্ধিতে কানাডায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। তৈরি করে ফেলেন সেদেশের পাসপোর্টও।

এ বিষয়ে অক্ষয় বলেন, ১৯৯০ সালে আমার একটাও ছবি চলছিল না। ভারতে থেকে কিছু করতে পারছিলাম না। তখন কিছু বন্ধুর কথায় ভাগ্যান্বেষণের উদ্দেশ্যেই কানাডায় চলে যাব ঠিক করি। তবে ভারত আমাকে সব কিছু দিয়েছে। আজকে আমি যেখানে দাঁড়িয়ে তা এদেশের জন্যই। তাই আমি যা কিছু অর্জন করেছি, সব এখান থেকেই। যদি আবার ফিরতে পারি, সেই সুযোগ খুঁজছি।

এবার দেখার অপেক্ষা ভারতীয় পাসপোর্ট পাওয়ার পর অক্ষয়ের ‘কানাডা কুমার’ তকমা ঘোচে কিনা।

গত বছর এই বিষয়ে অভিনেতা হিন্দুস্তান টাইমসকে বলেছিলেন, আমি ২০১৯ সালে আবেদন করেছিলাম। আর সেটার ২-২.৫ বছরের মধ্যেই সব বন্ধ হয়ে গেল মহামারির জন্য। কানাডা থেকে এখনও সেখানকার নাগরিকত্ব ছাড়ার চিঠি পেয়েছি সদ্য। এবার জলদি আমার পাসপোর্ট এসে যাবে এই দেশের।

চলতি সপ্তাহেই মুক্তি পাচ্ছে অক্ষয় অভিনীত ছবি সেলফি। তার সঙ্গে এখানে ইমরান হাশমিকে দেখা হবে। এছাড়া দেখা মিলবে নুসরত ভারুচা, ডায়না পেন্টিওর।