NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

হাজার কোটি টাকার ক্লাবে ‘পাঠান’র সামনে আরো ৪


খবর   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৫, ০১:৫৬ পিএম

>
হাজার কোটি টাকার ক্লাবে ‘পাঠান’র সামনে আরো ৪

প্রথম দিনের প্রথম শো থেকে সেই একই উন্মাদনা। ভোর থেকে হলের বাইরে লাইন। অবশ্যই ‘পাঠান’র জন্য। চার বছর পর শাহরুখ খানের প্রত্যাবর্তন বা দীপিকা পাড়ুকোনের আবেদন-কারণ যা-ই হোক, নিজগুণেই দর্শকের মন জিতে নিয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি। একের পর এক নজির গড়তে গড়তে পেরিয়ে গেল ১০০০ কোটির অঙ্কও। বক্স অফিসে ১০০০ কোটি ছোঁয়া ভারতীয় ছবি হিসাবে ‘পাঠান’ এখন বিশ্বে ৫ নম্বরে।

বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ২৭তম দিনে এই ছবির বিশ্বব্যাপী আয় ১০০০ কোটি টাকা। অন্যদিকে, ছবির হিন্দি ভার্সন এরইমধ্যে ৫১৯ কোটির অঙ্ক ছুঁয়েছে। ১০০০ কোটির দৌড়ে কোন কোন ছবি ‘পাঠান’-এর আগে আছে?

প্রথমেই আছে ‘দঙ্গল’, যার সংগ্রহে ছিল ১৯১৪ কোটি। তারপর ‘বাহুবলী ২’, যার ঝুলিতে ১৭৪৭ কোটি। তৃতীয় অবস্থানে ‘কেজিএফ ২’, বক্স অফিসে যে ছবির আয় ছিল ১১৮৮ কোটি। তালিকায় চতুর্থ এবং ‘পাঠান’-এর ঠিক আগেই ‘বজরঙ্গী ভাইজান’। এ ছবির সংগ্রহে এসেছিল ১১৭৪ কোটি।

মঙ্গলবার শাহরুখ নিজে টুইট করে সুখবর দিলেন। এক ভক্তের প্রশ্নের উত্তরে লিখেছেন, 'লাকি নম্বর এখন ১০০০-এর উপর যেকোনো কিছু! হাহাহা...।' ১০০০ কোটি তো পেরিয়েই গিয়েছে। তাই ‘বাদশা’র কথায় বোঝা গেল, আরো উপরে কোনো সংখ্যার কথা ভাবছেন। আশা রাখছেন ‘পাঠান’-এ।