NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

শুটিংয়ে অলৌকিক ঘটনায় জড়ালেন দেবলীনা!


খবর   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৪, ০১:৩৬ এএম

>
শুটিংয়ে অলৌকিক ঘটনায় জড়ালেন দেবলীনা!

এক সুপারন্যাচারাল সিরিজে অভিনয় করেছেন কলকাতার ছোট পর্দার অভিনেত্রী দেবলীনা কুমার। আসন্ন সিরিজ শ্বেত কালীতে এক অভিশপ্ত ব্যবসায়ী বাড়ির গল্প রহস্য-রোমাঞ্চের মাধ্যমে তুলে ধরেছেন পরিচালক সানি রায়।

গল্পে দেখা যাবে, হঠাৎ বাড়ির দেয়াল ভেঙে বেরিয়ে পড়ে এক শ্বেত কালীমূর্তি। সেই রহস্য উদঘাটন করবেন সাহেব ভট্টাচার্য, সমদর্শী দত্ত, দেবলীনা কুমার, ঐন্দ্রিলা সেন। কিন্তু এই সিরিজের শুটিংয়ের সময় রহস্যে জড়িয়ে পড়লেন দেবলীনা নিজেই।

‘শ্বেত কালী’-র শুটিং চলাকালে তিন দিনের মাথায় অসুস্থ হয়ে পড়েন দেবলীনা। কাজের অতিরিক্ত চাপ, মাথায় অসহ্য যন্ত্রণা, শুটিংয়ের ফাঁকে জিরিয়ে নিতে নিজের ঘরে যান অভিনেত্রী। সেখানেই এমন এক ঘটনার সম্মুখীন হন দেবলীনা, যা রীতিমত গা-ছমছমে ও অদ্ভুতুড়ে।

দেবলীনার বলেন, ‘শ্বেত কালী’র শুটিংয়ের সময় কাজের চাপে শরীরটা খারাপ ছিল। সেই সময় চা খাব বলে আমি নিজের ঘরে চলে যাই। মাথায় অসহ্য যন্ত্রণা, আমাদের শুটিংয়ে যে ভদ্রলোক সবাইকে চা দেন তাকে বললাম চা দিতে। খুব বেশি দেরি হয়নি, অল্প সময়ের মধ্যে চা নিয়ে হাজির হন ওই ভদ্রলোক। চা খেয়ে ঘুমিয়ে পড়ি। এসময় কক্ষে একাই ছিলেন দেবলীনা। অন্যরা ছিলেন আউটডোরে।

তার কথায়, পুরো টিম যখন ফিরে এলো, এ ঘটনার কথা শুনে সবাই অবাক। তখন আমাদের পরিচালক জানান, আমাদের যিনি চা দেন সেই দাদা আগের দিন নিজের বাড়ি চলে গেছেন ছুটিতে। তার পক্ষে আসা সম্ভব নয়। তা হলে সেদিন চা কে দিয়েছিল?

এ ঘটনার ব্যাখ্যা খুঁজছেন দেবলীনা, তবে উত্তর অজানা।