NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

শারীরিক অবস্থার উন্নতি, খুলে দেওয়া হতে পারে নিবিড়ের ভেন্টিলেটর


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:২০ এএম

>
শারীরিক অবস্থার উন্নতি, খুলে দেওয়া হতে পারে নিবিড়ের ভেন্টিলেটর

কানাডার টরন্টোতে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমারের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। আগামীকাল (কানাডার সময়) তার কৃত্রিম শ্বাস-প্রশ্বাস (ভেন্টিলেটর) ব্যবস্থা খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের চাচাতো ভাই অভিজিৎ দে লিখেছেন, সবাই নিবিড় বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। সে একটু একটু করে সুস্থ হয়ে উঠছে।

অভিজিৎ দে আরও জানান, আগামীকাল নিবিড়ের কৃত্রিম শ্বাস-প্রশ্বাস ব্যবস্থা খুলে দেওয়ার সম্ভাবনা আছে। যেন সে স্বাভাবিক শ্বাস নিতে পারে।

চিকিৎসকরা জানিয়েছেন, আহত কুমার নিবিড়ের মস্তিষ্কের এমআরআই সম্পন্ন হয়েছে। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও আইসিইউতেই আছেন তিনি। তবে আশঙ্কামুক্ত নয়।

শুক্রবার আহতের পরিবারের বরাতে কানাডাপ্রবাসী সাংবাদিক শওগাত আলী সাগর গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, নিবিড় কুমারকে সারিয়ে তুলতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিবিড় কুমারের আরও একাধিক অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। এজন্য চিকিৎসকরা নিবিড়ের শারীরিক অবস্থা দেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেবেন।

সড়ক দুর্ঘটনায় নিবিড়ের মাথার একটি বড় অংশ ও চোখের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া বুকের পাঁজরেও ক্ষতিগ্রস্ত হয়। শরীরের আর কোথায় ক্ষতিগ্রস্ত হয়েছে তা মূলত দেখার জন্য ক্যামেরা দিয়ে শরীরের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করা হবে। তারপরে অস্ত্রোপচার সিদ্ধান্ত নেওয়া হবে।