NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

স্বামীর সামনে ডিক্যাপ্রিওকে চুমু খেতে গিয়ে ‘লজ্জায়’ পড়েন কেট


খবর   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৯:৩৫ এএম

>
স্বামীর সামনে ডিক্যাপ্রিওকে চুমু খেতে গিয়ে ‘লজ্জায়’ পড়েন কেট

কেট উইন্সলেট ও লিওনার্দো ডিক্যাপ্রিও মধ্যকার দারুণ বন্ধুত্বের কথা প্রায় সবারই জানা। টাইটানিক সিনেমায় জুটি বাঁধার পর থেকেই দুজনের মধ্যে বেশ সখ্যতা গড়ে ওঠে। এরপর ক্যারিয়ারে আরও কয়েকটি সিনেমায় জুটি বাঁধেন দুজন। তবে স্বামীর সামনে ডিক্যাপ্রিওর সঙ্গে একবার ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়েছিল উইন্সলেটকে। সেবার বেশ ‘লজ্জায়’ পড়েছিলেন তিনি। 

২০০৮ সালে স্যাম মেন্ডেস পরিচালিত ‘রেভোলিউশনারি রোড’ সিনেমায় অভিনয় করেন উইন্সলেট ও ডিক্যাপ্রিও। ওই সিনেমায় ডিক্যাপ্রিওর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়েছিল উইন্সলেটকে। মজার ব্যাপার হলো ওই সিনেমার পরিচালক স্যাম মেন্ডেস ছিলেন কেট উইন্সলেটের তখনকার স্বামী। 

dhakapost

সম্প্রতি ‘দ্য মিরর’কে দেওয়া সাক্ষাৎকারে সেই সিনেমার স্মৃতিচারণ করেন উইন্সলেট। তিনি বলেন, রেভুলিউশনারি রোড সিনেমায় আমার স্বামীর সামনে ডিক্যাপ্রিওর সঙ্গে খোলামেলা দৃশ্যগুলো ধারণ করতে খুব বিব্রত লাগছিল। ডিক্যাপ্রিও আমাকে স্বাভাবিক হওয়ার জন্য অনেক সাহায্য করেছে। অবশ্য আমার স্বামীও বিষয়টি সহজভাবে নিয়েছিল।

সেবার বেশ কয়েকটি পুরস্কার জেতে সিনেমাটি। যদিও পরবর্তীতে কেট ও স্যামের সংসারজীবন খুব বেশি দীর্ঘস্থায়ী হয়। দুই বছর পর পরিচালক স্যাম মেন্ডেসের সঙ্গে বিচ্ছেদ হয় তার।

 

dhakapost

স্যাম মেন্ডেসের ব্যাপারে বিচ্ছেদের ব্যাপারে উইন্সলেট বলেন, ২০১০ সালে স্যামের সঙ্গে আমার বিচ্ছেদ হয়। আমাদের একটি সন্তান রয়েছে। আমরা দুজনেই আমাদের সন্তানকে অনেক ভালোবাসি। কোনো ঝামেলা ছাড়াই দুজনে মিলে সন্তানকে দেখভাল করছি।