NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী? জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
Logo
logo

সাধক বেশে কে এই অভিনেতা, চেনা যায়?


খবর   প্রকাশিত:  ২০ নভেম্বর, ২০২৪, ০১:০৫ এএম

>
সাধক বেশে কে এই অভিনেতা, চেনা যায়?

বয়সের ভারে অনেকটাই ন্যুব্জ বর্ষীয়ান বলিউড অভিনেতা। কিন্তু অভিনয়টা যার রক্তে মিশে আছে তাকে কি আটকে রাখা যায়? দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরলেন। ফিরেই চমকে দিলেন সবাইকে। সাদা পাগড়ি, মুখভর্তি সফেদ লম্বা দাড়ি, গায়ে জড়ানো চাদর লাল জোব্বা— একেবারে সাধক বেশে ধরা দিলেন ধর্মেন্দ্র। এবার এই বরেণ্য অভিনেতাকে দর্শক দেখবেন সেলিম চিশতির চরিত্রে।

ওটিটি প্ল্যাটফর্ম ‘জি ফাইভ’-এর আগামী নতুন ওয়েব সিরিজ ‘তাজ: রয়্যাল ব্লাড’। যে সিরিজে ধর্মেন্দ্র ছাড়াও দেখা যাবে নাসিরউদ্দিন শাহ-সহ বেশ কিছু অভিনেতাকে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এই সিরিজের ঘোষণা করা হয় ‘জি ফাইভ’-এর পক্ষ থেকে। মুঘল সাম্রাজ্যের বিভিন্ন কাহিনি, সিংহাসনের জন্য লড়াই— এমন অনেক গল্পই উঠে আসবে। সিরিজে আকবরের চরিত্রে অভিনয় করবেন নাসিরউদ্দিন শাহ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) ধর্মেন্দ্র তার ছবির লুক টুইটারে পোস্ট করেন। লেখেন, “আমি সুফি সাধক সেলিম চিশতির চরিত্রে অভিনয় করছি ‘তাজ’ ছবিতে। একটি ছোট গুরুত্বপূর্ণ চরিত্র। আপনাদের সকলের প্রার্থনা কাম্য।” সিরিজটিতে অদিতি রায় হায়দারিকে দেখা যাবে আনারকলি চরিত্রে। অসীম গুলাটিকে দেখা যাবে প্রিন্স সেলিমের ভূমিকায়। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তাহা শাহ, জরিনা ওয়াহাব, বাহুল বোস প্রমুখ।

উল্লেখ্য, ধর্মেন্দ্রকে আগামীতে দেখা যাবে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রণবীর সিং, আলিয়া ভাট, শাবানা আজমি এবং জয়া বচ্চনকে। ২৮ জুলাই মুক্তি পাবে ছবিটি।