NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
Logo
logo

ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১২:৩৯ পিএম

>
ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) একটি প্রতিনিধি দল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেছেন।

প্রতিনিধি দলে ছিলেন বাডাস সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, সহ-সভাপতি ডা. সারওয়ার আলী, মহাসচিব মো. সাইফ উদ্দিন, যুগ্ম মহাসচিব অধ্যাপক রশিদ-ই-মাহবুব এবং জাতীয় পরিষদের সদস্য জাতীয় অধ্যাপক ডা. মাহমুদ হাসান।
 
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন।

সম্প্রতি ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) কর্তৃক ডায়াবেটিসের গ্লোবাল অ্যাম্বাসেডর নির্বাচিত হওয়ায় বাডাস নেতারা তাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

তারা প্রধানমন্ত্রীকে বলেন, বাডাস সুযোগ পেলে আন্তর্জাতিক মানের চিকিৎসক ও নার্স তৈরিতে ভূমিকা রাখতে পারে এবং বিদেশে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে।

তারা বাডাস-এর অনলাইন স্বাস্থ্যসেবা কার্যক্রম এবং সরকারের সহায়তায় ৩০০টি ডিজিটাল স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করার পাশাপাশি সেই কেন্দ্রগুলোকে সরকারের কমিউনিটি হেলথ সেন্টারের সঙ্গে যুক্ত করার উদ্যোগ সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তাদের আশ্বাস দেন যে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদের সহায়তা দেবে।

এ সময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।