NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা কিয়ারা! কেআরকের টুইটের নিন্দা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২২ পিএম

>
বিয়ের আগেই অন্তঃসত্ত্বা কিয়ারা! কেআরকের টুইটের নিন্দা

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়ে হয়েছে মাত্র এক সপ্তাহ হলো। এখন ব্যস্ত সময় কাটছে বিয়ে পরবর্তী অনুষ্ঠান নিয়ে। গত ৭ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের জয়সালমে রূপকথার মতো বিয়ে হয়েছে তাদের। এরই মধ্যে নব দম্পতিকে নিয়ে বোমা ফাটালেন স্বঘোষিত সিনেমা সমালোচক কমল আর খান।  

তার মতে, কিয়ারা নাকি মা হতে চলেছেন! কমল আর খান জানান, অভিনেত্রী সন্তানসম্ভবা। এটাই নাকি বলিউডের নয়া ট্রেন্ড। ‘‘বলিউডের নতুন ধারা, আগে অন্তঃসত্ত্বা হবে, তার পর বিয়ের পিঁড়িতে বসবে, এই ছকেই চলছে এখন। ভালোই চলছে সব।”

কেআরকে-এর এরকম টুইটে নিন্দার ঝড় উঠেছে নেটপাড়ায়। এমনিতেই বলিউডের সঙ্গে কমলের আদায়-কাঁচাকলায় সম্পর্ক। বলিউডের মুণ্ডপাত কিংবা অভিনেতাদের কাটাছেঁড়া না করে তিনি কি আর বেশি দিন চুপচাপ বসে থাকতে পারেন! তাই সিড-কিয়ারার বৌভাতের দিন এমন মন্তব্যে প্রায় শোরগোল পড়ে গেছে। 

যদিও সিদ্ধার্থ কিংবা কিয়ারার কেউই এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। কিন্তু তাদের হয়ে কেআরকে জবাব দিয়েছেন টুইটার ব্যবহারকারীরা। কেউ তাকে ‘উন্মাদ’ বলেছেন। কেউ উপদেশ দিয়েছেন ‘‘আপনি নিজে একবার অন্তঃসত্ত্বা হয়ে দেখুন না।’’ কেউ আবার জানতে চেয়েছেন তার এই ধরনের খবররে সূত্র ঠিক কারা! 

বিতর্কিত টুইটের জন্য বিভিন্ন সময় বেকায়াদায় পড়েছেন কমল আর খান। এমনকি জেলেও যেতে হয়েছে তাকে। তবে তাতেও যে বিশেষ হুঁশ ফিরেছে তার, এমনটা নয়। স্বমহিমায় রয়েছেন কেআরকে।