NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
Logo
logo

রাষ্ট্রপতি পদে কোনো ইয়েস উদ্দিনকে আমরা মনোনয়ন দিইনি : সেতুমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৩ অক্টোবর, ২০২৪, ০৭:৫৪ এএম

রাষ্ট্রপতি পদে কোনো ইয়েস উদ্দিনকে আমরা মনোনয়ন দিইনি : সেতুমন্ত্রী

ঢাকা: রাষ্ট্রপতি পদে স্বাধীনতাবিরোধী কোনো অপশক্তিকে মনোনয়ন দেওয়া হয়নি মন্তব্য করে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা এমন রাষ্ট্রপতি করিনি যার নাম ইয়াজউদ্দিন, কিন্তু কার্যক্রমে ইয়েস উদ্দিন। এই ইয়েস ধরনের কোনো ব্যক্তিকে আমরা রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিইনি।’

আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে ২২তম রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণার পর তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, ‘টেররিজমে বিশ্বাস করে, আগুন সন্ত্রাসে বিশ্বাস করে এমন কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়নি। সুশিক্ষিত, সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছি। যার ক্যারিয়ার, গোটা জীবনই বর্ণাঢ্য। এমন ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছি।’

সেতুমন্ত্রী বলেন, ‘নতুন রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী কাজ করলেই আমরা খুশি। সংবিধান রাষ্ট্রপতিকে যে দায়িত্বভার দিয়েছে সেটা তিনি করবেন। সংবিধানের বাইরে কিছু করার থাকবে না।’

নির্বাচন কমিশন তাকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করেছে উল্লেখ করে কাদের বলেন, ‘এই নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করায় সিইসিকে ধন্যবাদ। মনোনয়নপত্র বাছাইয়ের পর প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণা আমরা পেয়েছি। একটি কপি আমাদের দেওয়া হয়েছে।’