NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
Logo
logo

বাংলাদেশের কাছে খাদ্য ও ওষুধ সহায়তা চায় তুরস্ক


খবর   প্রকাশিত:  ০৮ ডিসেম্বর, ২০২৪, ০৬:১১ এএম

>
বাংলাদেশের কাছে খাদ্য ও ওষুধ সহায়তা চায় তুরস্ক

বাংলাদেশের কাছ থেকে খাদ্য ও ওষুধ সামগ্রী সহায়তা চেয়েছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশ তুরস্ক। বৃহস্পতিবার তুরস্ক দূতাবাস আয়োজিত সংবাদ সম্মেলনে এ সহায়তা চেয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান।

রাষ্ট্রদূত তুরান বলেন, আমরা বাংলাদেশ থেকে সহায়তা নিতে চাই। আমাদের শীতের কাপড়, ওষুধ, শুকনো খাবার ইত্যাদি সহায়তা দিতে পারেন। ঢাকার টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো অর্ডিনেশন এজেন্সি (টিকা) অফিস এসব সহায়তা নেবে। তারা এসব সামগ্রী তুরস্কে পাঠাবে।

দেশটি নগদ কোনো অর্থ সহায়তা নেবে না জা‌নি‌য়ে রাষ্ট্রদূত ব‌লেন, টিকা অফিস কোনো নগদ অর্থ সহায়তা নেবে না। কেননা এখানে আমাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। সে কারণে অর্থ পাঠাতে জটিলতা তৈরি হবে। 

ভূ‌মিক‌ম্পের ঘটনায় দ্রুত সাড়া দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে‌ছেন রাষ্ট্রদূত তুরান। তি‌নি ব‌লেন, ভূমিকম্পে বাংলাদেশ সরকার খুব দ্রুত সাড়া দিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী শোক বার্তা পাঠিয়েছেন। বাংলাদেশ পতাকা অর্ধনমিত রেখেছে। আমরা চির কৃতজ্ঞ।