NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
Logo
logo
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

এবার ১৩৩০ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫০টিতে সবাই ফেল


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ১০:০১ এএম

এবার ১৩৩০ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫০টিতে সবাই ফেল

ঢাকা: এবারের উচ্চ-মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় দেশের এক হাজার তিনশ ৩০ শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। আর একজনও পাস করেননি এমন প্রতিষ্ঠান রয়েছে ৫০টি।

ফলাফলে দেখা গেছে, মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন। এর মধ্যে মেয়ে ছিল পাঁচ লাখ ৬৭ হাজার ৮৬৫ জন। তাদের মধ্যে পাস করেছে চার লাখ ৯৬ হাজার ৭৪৩ জন। আর ছেলে পরীক্ষার্থী ছিল ছয় লাখ ৯ হাজার ৫২২ জন। তাদের মধ্যে পাস করেছে পাঁচ লাখ ১৫ হাজার ২৪৪ জন। 

এবার ৮০ হাজার ৫৬১ জন ছেলে জিপিএ-৫ পেয়েছে। আর ৯৫ হাজার ৭২১ জন মেয়ে পেয়েছে জিপিএ-৫। এ ছাড়া পাসের হারেও এগিয়ে আছে মেয়েরা। মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এর মধ্যে মেয়েরা পাস করেছে ৮৭ দশমিক ৪৮ শতাংশ। আর ছেলেরা পাস করেছে ৮৪ দশমিক ৫৩ শতাংশ।

আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে কম্পিউটারের বোতাম চেপে প্রধানমন্ত্রী এই পরীক্ষার ফল প্রকাশ করেন। এর আগে সকাল সোয়া ১১টার দিকে এই পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। পরে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে এই অনুষ্ঠান হয়।