NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

ঐশ্বরিয়ার যত্নে নিজেকে সঁপে দিতে চান অভিষেক


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:১৩ এএম

>
ঐশ্বরিয়ার যত্নে নিজেকে সঁপে দিতে চান অভিষেক

পর্দা রসায়ন গলে বাস্তবেও ধরা দেয় যে প্রেম। সে প্রেমে মজে ২০০৭ সালে সাত পাকে বাঁধা পড়েন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। তারপর থেকে পারস্পরিক বোঝাপড়ায় গড়ে উঠেছে ভালোবাসার সংসার। সংসারে কলেবর বেড়েছে। একমাত্র সন্তান আরাধ্যর বয়সও এখন এগারোর ঘরে।

ক্যালেন্ডারের হিসাব বলছে, আজ (৫ ফেব্রুয়ারি) অভিষেকের জন্মদিন। ৪৭ বছর পূর্ণ হলো অভিনেতার। ঐশ্বরিয়ার চোখে আজও তিনি ‘রুচিশীল, শৌখিন, সৌম্য-শান্ত মানুষ।’ বিয়ের পর একসঙ্গে মণি রত্নমের ‘রাবণ’-এ অভিনয় করেছিলেন জুটি। তাদের জীবনে উপহার হয়ে এসেছে কন্যা আরাধ্য। এই দীর্ঘ পথ চলায় ঐশ্বরিয়ার সান্নিধ্য কীভাবে ছায়া দিয়েছে অভিষেককে? জানালেন নায়ক।

তার কথায়, ‘আমায় আত্মবিশ্বাসী করেছে, আমার স্ত্রী ঐশ্বরিয়া। আগে আমার মধ্যে সেই মর্যাদাবোধ ছিল না। পরিবারের সবচেয়ে ছোট আমি। বড় দিদির বিয়ে হয়ে গেছে অনেক আগে। ঐশ্বরিয়া আমাকে সিংহীর মতো আগলে রেখেছে। আগে আমি কোনো কিছুতে থাকতাম না। দায়িত্ব নিতাম না। কিন্তু বিয়ের পর স্বাভাবিকভাবেই বুঝতে পারি, দায়িত্ব নিতে ভালো লাগছে। আমি এখন সেই দায়িত্ববান পুরুষ, যে তার স্ত্রীর খেয়াল রাখে, তার যত্নে নিজেকে সঁপে দিতে চায়।’

প্রসঙ্গত, অ্যামাজন প্রাইম ভিডিও সিরিজ ‘ব্রিদ: ইনটু দ্য শ্যাডোজ’-এর দ্বিতীয় সিজনে আবার ফিরেছেন অভিষেক। আগামীতে তাকে দেখা যাবে ‘ভোলা’ ছবিতে। অন্যদিকে ঐশ্বরিয়া দক্ষিণের হিট ছবি ‘পোন্নিয়িন সেলভান ১’-এর জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। চলতি বছরের ২৮ এপ্রিল এটির দ্বিতীয় পর্ব মুক্তি পাবে।