NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

কাজের পরিবর্তে বিছানায় যাওয়ার প্রস্তাব অভিনেত্রীকে


খবর   প্রকাশিত:  ২২ মার্চ, ২০২৫, ০৮:২২ এএম

>
কাজের পরিবর্তে বিছানায় যাওয়ার প্রস্তাব অভিনেত্রীকে

সিনেমার গা চকচকে দুনিয়ায় রঙিন স্বপ্ন নিয়ে আসেন অনেকে। কিন্তু শেষ পর্যন্ত সে স্বপ্নটা কি আদৌ রঙিন থাকে? মাঝেমধ্যে মিটু আন্দোলনে ভেসে আসে ভেতরকার কিছু তথ্য। যেখানে কাজ পাইয়ে দেওয়ার বদলে দেওয়া হয় অনৈতিক প্রস্তাব। কেউ হয়তো রাজি হন, আবার কেউ হন প্রতিবাদী। যেমনটা ঘটেছে দক্ষিণ ভারতের তারকা অভিনেত্রী নয়নতারার বেলাতেও।

সম্প্রতি ভারতীয় এক সাংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কাস্টিং কাউচ নিয়ে বিস্ফোরক দাবি করেছেন অভিনেত্রী। নয়নতারা বলেন, ‘আমায় গুরুত্বপূর্ণ চরিত্র দেওয়ার পরিবর্তে বিছানায় যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে আমি সাহস করে মুখের ওপর সেই প্রস্তাব ফিরিয়ে দিই। কারণ, আমি জানি, নিজের যোগ্যতায় আমি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথমসারির অভিনেত্রী হয়ে উঠেছি।’

তবে নয়নতারাই প্রথম নন, এর আগে ২০২০ সালে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছিলেন ‘বাহুবলী’ খ্যাত আনুশকা শেঠি।

মালায়ালাম ছবি ‘মানসিনাক্কারে’ দিয়ে চলচ্চিত্রে পা রাখেন নয়নতারা। বর্তমানে দক্ষিণী ছবির প্রথমসারির অভিনেত্রী তিনি। আগামীতে তাকে দেখা যাবে শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ ছবিতে। এটি পরিচালনা করছেন অ্যাটলি কুমার।