NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

ঢাকায় মুক্তি পাচ্ছে হলিউড সিনেমা ‘মেগান’


খবর   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২৪, ১০:২০ এএম

>
ঢাকায় মুক্তি পাচ্ছে হলিউড সিনেমা ‘মেগান’

কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন একটি পুতুলকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমার কাহিনি। ৬ জানুয়ারি মুক্তি পাওয়া ১২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেই সিনেমা দেখতে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহগুলোতে হুমড়ি খেয়ে পড়ছে দর্শক। এবার সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ঢাকায়।

কী আছে সিনেমার গল্পে? খেলনা প্রস্তুতকারক এক কোম্পানির রোবট-বিশেষজ্ঞ জেমা কৃত্রিম বুদ্ধিমত্তায় চালিত একটি পুতুল তৈরি করে। জেমার বোন ও বোনের স্বামী সড়ক দুর্ঘটনায় নিহত হলে তাদের একমাত্র কন্যা কেডি (ভায়োলেট ম্যাকগ্রো) আশ্রয় নেয় জেমার কাছে। কেডির অভিভাবক জেমা হলেও সে কেডির দায়িত্ব দেয় মেগানের কাছে।

কেডিকে দেখভালের দায়িত্ব ঠিকঠাকভাবেই পালন করে পুতুলটি; তবে দায়িত্বের নামে বাড়াবাড়িও করে। একসময় পুতুলটি সহিংস হয়ে ওঠে। এরপর একের পর এক ভয়ংকর ঘটনার সাক্ষী হতে থাকেন পর্দার সামনের দর্শকেরা।

সাধারণ দর্শকের পাশাপাশি সমালোচকেরাও সিনেমাটির প্রশংসা করেছেন। মাত্র এক মাসের ব্যবধানে আলোচিত সিনেমাটি বক্স অফিসে প্রায় ১২ গুণ অর্থ আয় করেছে। বিশ্বজুড়ে আলোচিত ভৌতিক পুতুল ‘মেগান’ এবার আসছে ঢাকায়, শুক্রবার (৩ ফ্রেব্রুয়ারি) স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

সিনেমায় মেগান চরিত্রে অভিনয় করেছেন অ্যামি ডোনাল্ড ও জেনা ডেভিস। মেগানের নির্মাতা জেমা চরিত্রে অ্যালিসন উইলিয়ামস ও তার ভাগনি কেডি চরিত্রে অভিনয় করেছেন ভায়োলেট ম্যাকগ্রো। ছবিটি পরিচালনা করেছেন জেরার্ড জনস্টন।