NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
Logo
logo

মিথ্যায় নোবেল থাকলে ফখরুল সাহেব পেতেন : সেতুমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ০৯:৫৮ এএম

মিথ্যায় নোবেল থাকলে ফখরুল সাহেব পেতেন : সেতুমন্ত্রী

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির সমালোচনা করে বলেছেন, যাদের নিজ দলেই গণতন্ত্র নেই, তারা দেশে কী গণতন্ত্র আনবে? বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।

আজ বৃহস্পতিবার বনানীতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ডসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক আগেই শৃঙ্খলমুক্ত হয়েছে। বিএনপির নতুন করে গণতন্ত্র উদ্ধার করার প্রয়োজন নেই। নিজেদের ঢাকা: শাসনামলে তারা গণতন্ত্রকে কতটা গুরুত্ব দিয়েছে সেটা খুঁজে দেখুক। আজিজ মার্কা কমিশন, মাগুরা, ১৫ ফেব্রুয়ারি ও ঢাকা-১০ আসনের নির্বাচন, ২০০৬ সালে এক কোটি ভুয়া ভোটার দেখলেই বোঝা যায় তারা তো গণতন্ত্র মানে না, হত্যা করেছে। রেকর্ড তো আপনাদের জানা আছে।

মিথ্যায় যদি নোবেল প্রাইজ থাকত তাহলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম পেতেন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ডোনাল্ড লুর বক্তব্য নিয়ে মিথ্যাচার করছে বিএনপি। কোনো দেশের রাষ্ট্র বা দলকে নিষেধাজ্ঞা দেওয়ার কোনো বিধান কারো নেই। মিথ্যাচার ও ষড়যন্ত্রের জন্য বিএনপিকে নিষেধাজ্ঞা দেওয়া উচিত, আওয়ামী লীগকে নয়।

বিএনপির কর্মসূচির দিন আওয়ামী লীগও কর্মসূচি দেয় কেন- প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের কর্মসূচির সময় কি বিএনপির সঙ্গে সংঘাত ঘটেছে? আওয়ামী লীগ তার কর্মসূচি পালন করতে গিয়ে সংঘাতে গিয়েছে, এমন একটা ঘটনাও নেই। মির্জা ফখরুলও এমন একটা উদাহরণ দিতে পারবেন না।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, তারা কর্মসূচি পালন করতে আগুন সন্ত্রাস, পুলিশের ওপর হামলা, বাস পোড়ানো, নাশকতা করেন। আমরা যেহেতু ক্ষমতায় আছি, জনগণের জান-মালের অধিকার রক্ষা করা আমাদের ওয়াদা, দায়িত্ব, কর্তব্য।

আওয়ামী লীগ রাস্তা দখল করে কর্মসূচি করে না দাবি করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি সমাবেশ করলে কতগুলো রাস্তা বন্ধ থাকে। আওয়ামী লীগের শ্যামলীর সমাবেশে একপাশ বন্ধ ছিল, কিন্তু অন্য পাশ খোলা ছিল। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে পাশের দুই রাস্তা খোলা থাকে, কোনো সমস্যা হয় না।

এর আগে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ডসভায় পদ্মা সেতুসহ সব সেতুতে একমাত্র রাষ্ট্রপতিকে টোল অব্যাহতির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।