NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
Logo
logo

চট্টগ্রাম বন্দরে যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ ‌‘এইচএমএস তামার’


খবর   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৫৪ এএম

>
চট্টগ্রাম বন্দরে যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ ‌‘এইচএমএস তামার’

সাত দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম সমুদ্র বন্দরে পৌঁছেছে যুক্তরাজ্য নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘এইচএমএস তামার’। 

রোববার (১৫ জানুয়ারি) জাহাজটি বন্দরের জেটিতে পৌঁছালে নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতিতে বাদ্য পরিবেশন করে জাহাজটিকে অভিবাদন জানায়।

এ সময় কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম ফয়জুল হক জাহাজের অধিনায়ককে স্বাগত জানান। এতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডিফেন্স অ্যাটাশেসহ নৌবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাহাজের অধিনায়ক কমান্ডার এলিয়ট-স্মিথ টেইলোর নেতৃত্বে ১৬ জন কর্মকর্তাসহ মোট ৫৯ জন সদস্য শুভেচ্ছা সফরে অংশগ্রহণ করেন।

চট্টগ্রাম নৌবাহিনী জানায়, বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজের অধিনায়ক কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট ও চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানসহ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ঊর্ধ্বতন প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া জাহাজটির কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নেভাল অ্যাকাডেমি, বানৌজা নির্ভীক, স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিক্স (এসএমডব্লিউটি), বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত বিএন আশার আলো স্কুল এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।

এর আগে জাহাজটি বাংলদেশের জলসীমায় পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ওমর ফারুক তাদের স্বাগত জানায়। জাহাজটির শুভেচ্ছা সফর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে আশা করছেন সংশ্লিষ্টরা। 

সাত দিনের শুভেচ্ছা সফর শেষে আগামী ২২ জানুয়ারি জাহাজটির বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।