NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

আওয়ামী লীগ পেশিশক্তির ওপর নির্ভর করে না : স্বরাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৪, ১১:২৫ পিএম

>
আওয়ামী লীগ পেশিশক্তির ওপর নির্ভর করে না : স্বরাষ্ট্রমন্ত্রী

যারা দেশকে অন্ধকারে নিয়ে গিয়েছিল তাদের জনগণ কখনো ক্ষমতায় আসতে দেবে না উল্লেখ করে স্বরাষ্ট্র্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপি দেশটাকে অন্ধকার রাষ্ট্রে পরিণত করেছিল। ষড়যন্ত্রের মাধ্যমে তারা রাষ্ট্র ক্ষমতায় এসেছিল। তবে আওয়ামী লীগ কোনো পেশীশক্তির ওপর নির্ভর করে না।

রোববার (৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুর থানা আওয়ামী লীগ আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে বিশ্বাস করে। জনগণের ভোটেই একাধিকবার সরকার গঠন করেছে। যার সুফল জনগণ ভোগ করছে। দেশের অর্থনৈতিক উন্নয়নসহ দৃশ্যমান বড় বড় প্রকল্পের কাজ এরইমধ্যে শেষ করা হয়েছে। পাশাপাশি আগামীতে যদি জনগণ আওয়ামী লীগকে ভোট দেয় সেক্ষেত্রে দেশের আরও উন্নয়ন করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের ভোট নিয়েই আওয়ামী লীগ বারবার ক্ষমতায় এসেছে। তবে বিএনপি আন্দোলন সংগ্রাম যাই করুক না কেন জনগণের তাদের ওপর কোনো আস্থা নেই। জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। যা আগামীর ভোটে দৃশ্যমান হবে। জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। 

তিনি বলেন, আন্দোলনের নামে কোনো ধরনের নাশকতা কিংবা সহিংসতা করা হলে তার অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইন-শৃঙ্খলা বাহিনী সেভাবেই কাজ করে যাচ্ছে। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যা যা করণীয় তার সবকিছুই করা হবে।

সমাবেশ করে সরকার পতন করা সম্ভব নয় দাবি করে স্বরাষ্ট্র্রমন্ত্রী বলেন, ক্ষমতায় থাকলে শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ দেখবে তরুণ প্রজন্ম।