NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৩০, ২০২৬ | ১৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কেন ইউনূসের অপশাসনের তদন্ত করা জরুরি? বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক কেতনের টাকায় জীবন সাজাতে চেয়েছিল সিয়া-চেতন টাইব্রেকারে জার্মানির বিদায় ঘণ্টা বাজাল প্যারাগুয়ে সেই ‘চুমুকাণ্ড’ বিতর্কে মুখ খুললেন কঙ্গনা ও বীর ২০৩৮ সালে ৬৪ দলের ফিফা বিশ্বকাপ আয়োজনে আগ্রহী যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউসের বড় ঘোষণা ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা সার্বিয়ার প্রেসিডেন্টের ‘ধর্মীয় অবমাননা’র অভিযোগ, ১৫ দিন সম্প্রচার বন্ধ জিও নিউজের
Logo
logo

ইউক্রেন যুদ্ধে ১৮ হাজার বেসামরিক হতাহত হয়েছেন: জাতিসংঘ


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৪, ১২:২৬ এএম

>
ইউক্রেন যুদ্ধে ১৮ হাজার বেসামরিক হতাহত হয়েছেন: জাতিসংঘ

ইউক্রেনে রাশিয়ার হামলায় এখন পর্যন্ত প্রায় ১৮ হাজার বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। প্রতিবেশি দেশটিতে রাশিয়ার চলমান ১০ মাসের যুদ্ধে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার জাতিসংঘের এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) ইউক্রেনীয়দের প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছে। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের সঠিক তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।

ওএইসসিএইচআর বলছে, গত ২৪ ফেব্রুয়ারি মস্কো পুরোদমে সামরিক অভিযান শুরু করার পর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ইউক্রেনে ১৭ হাজার ৮৩১ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। তাদের মধ্যে ৬ হাজার ৮৮৪ জন নিহত এবং ১০ হাজার ৯৪৭ জন আহত হয়েছেন। 

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এই সংস্থা বলেছে, রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতদের মধ্যে ৪২৯ জন শিশুও রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বেশিরভাগ বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে ভারী কামান, বহুমুখী রকেট নিক্ষেপ, ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলার কারণে। তবে এসবের বাইরেও দেশটিতে বিস্ফোরক অস্ত্রেরও ব্যবহার করেছে রাশিয়া।

রাশিয়ার হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ডনবাস অঞ্চল। যা দোনেৎস্ক এবং লুহানস্কের পূর্বাঞ্চল নিয়ে গঠিত।