NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

বিগ ব্যাশে বিস্ময়, ১৫ রানে অলআউট হয়ে বিশ্বরেকর্ড


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:৫১ পিএম

>
বিগ ব্যাশে বিস্ময়, ১৫ রানে অলআউট হয়ে বিশ্বরেকর্ড

রীতিমতো বিস্ময়কর ঘটনা! বিগ ব্যাশ যেখানে চার-ছক্কার ঝড় উঠে, রান ফোয়ারার দেখা মেলে সেখানেই কীনা এমন ব্যাটিং বিপর্যয়! অবিশ্বাস্য তেমন ঘটনাই ঘটল অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে। বিগ ব্যাশে ২০ ওভারের ম্যাচে মাত্র ১৫ রানে অলআউট! 

শুক্রবার অ্যাডিলেড স্টাইকার্সের বিপক্ষে মাত্র ১৫ রানেই ইনিংস শেষ হয়ে যায় সিডনি থান্ডারের। পেশাদার টি-টোয়েন্টি লিগে এটিই সর্বনিম্ন স্কোর। অনাকাংখিত এক বিশ্বরেকর্ড এটি!  বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে রানে অলআউটের নজির এটিই।

এমন ম্যাচে রেকর্ড গড়ে ১২৪ রানের বড় ব্যবধানে জিতল অ্যাডিলেড স্ট্রাইকার। মাত্র ৯ রানেই ৬ উইকেট হারিয়েছিল সিডনি। এরপর ১৫ রানেই অলআউট। ব্যাটসম্যানরা উইকেটে আসা-যাওয়াতেই থাকলেন ব্যস্ত। 

শুক্রবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অ্যাডিলেড স্ট্রাইকার্স। তারা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ১৩৯ রান।আফগানিস্তানের বাঁ হাতি পেসার ফজলহক ফারুকি ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন। তারপর কে জানতো জবাব দিতে নেমে এভাবে সর্বনাশের মুখোমুখি হবে সিডনি?

সিডনি থান্ডারের হয়ে ব্যাটিংয়ে ওপেন করেন অ্যালেক্স হেলস ও ম্যাথু জিল্কস। নিজেদের ইনিংসের তৃতীয় বলেই আউট জিল্কস। তারপরের বলে রাইলি রোসোও ধরেন সাজঘরের পথ। প্রতিপক্ষের বোলিং তোপে মাত্র ১০ রানে তারা হারায় ৮ উইকেট। এরপর ১৫ রানে লআউট। মাত্র ৫.৫ ওভারে শেষ সিডনি। অ্যাডিলেডের হেনরি থর্নটন ও ওয়েস আগারই শেষ করে দেন প্রতিপক্ষকে। থর্নটন ২.৫ ওভারে মাত্র ৩ রানে ৫ উইকেট তুলেছেন। ২ ওভারে ৬ রান দিয়ে ৪ উইকেট নেন আগার। ম্যাথু শর্ট নেন ১ উইকেট।

ইতিহাস জানাচ্ছে, ২০১৯ সালে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে তুরস্ক ২১ রানে অল আউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছিল। তুরস্কের ২১ রানে অলআউট হওয়ার রেকর্ডকে ছাপিয়ে গেল সিডনি।