NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ১, ২০২৬ | ১৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কেন ইউনূসের অপশাসনের তদন্ত করা জরুরি? বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক কেতনের টাকায় জীবন সাজাতে চেয়েছিল সিয়া-চেতন টাইব্রেকারে জার্মানির বিদায় ঘণ্টা বাজাল প্যারাগুয়ে সেই ‘চুমুকাণ্ড’ বিতর্কে মুখ খুললেন কঙ্গনা ও বীর ২০৩৮ সালে ৬৪ দলের ফিফা বিশ্বকাপ আয়োজনে আগ্রহী যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউসের বড় ঘোষণা ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা সার্বিয়ার প্রেসিডেন্টের ‘ধর্মীয় অবমাননা’র অভিযোগ, ১৫ দিন সম্প্রচার বন্ধ জিও নিউজের
Logo
logo

চীনে গ্যাসের সরবরাহ বাড়াচ্ছে রাশিয়া


খবর   প্রকাশিত:  ১৯ নভেম্বর, ২০২৪, ০৯:৩৫ এএম

চীনে গ্যাসের সরবরাহ বাড়াচ্ছে রাশিয়া

আর্ন্তজাতিক ডেস্ক: রুশ জ্বালানি জায়ান্ট গ্যাজপ্রম সাইবেরিয়া পাইপলাইনের মাধ্যমে চীনে গ্যাস সরবরাহ বাড়িয়েছে। গত বুধবার কম্পানিটি দৈনিক সরবরাহের নতুন রেকর্ড গড়েছে। বৃহস্পতিবার গ্যাজপ্রমের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য জানানো হয়।

গ্যাজপ্রম চীনের অনুরোধে ডিসেম্বরের জন্য আগের পরিকল্পনার তুলনায় রপ্তানি বাড়িয়েছে।

 

এতে দৈনিক চুক্তিভিত্তিক বাধ্যবাধকতা ১৬ দশমিক ১ শতাংশ অতিক্রম করেছে বলে জানিয়েছে কম্পানিটি।

 

রাশিয়া দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় দীর্ঘমেয়াদি চুক্তির অধীনে পূর্বাঞ্চলীয় রুটের অংশ সাইবেরিয়া পাইপলাইনের মাধ্যমে চীনকে গ্যাস সরবরাহ করে থাকে।

প্রতিবেদন অনুসারে, চীনা নির্মাণ কম্পানি পাইপচায়না দুই দেশের মধ্যে পূর্বাঞ্চলীয় রুটের প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের একটি মূল অংশের সমাপ্তির কথা জানানোর এক দিন পর এই ঘোষণা এলো। এর মাধ্যমে রাশিয়া থেকে চীনের পূর্বাঞ্চলে অর্থনৈতিকভাবে শক্তিশালী সাংহাইতে গ্যাস পরিবহনের সুযোগ তৈরি হবে।

এই গ্যাস পাইপলাইনটি ২০১৯ সালের ডিসেম্বরে আংশিকভাবে চালু করা হয়েছিল। পরে এটি চীনে রাশিয়ার গ্যাস সরবরাহ করার জন্য প্রথম পাইপলাইন হয়ে ওঠে। এতে রাশিয়ার সাইবেরিয়া পাইপলাইনের তিন হাজার কিলোমিটার দীর্ঘ অংশ যুক্ত রয়েছে এবং চীনের দিকে পাঁচ হাজার ১১১ কিলোমিটার প্রসারিত।

মেগা পাইপলাইনটি ২০২৪ সাল থেকে চীনকে বার্ষিক ৩৮ বিলিয়ন ঘনমিটার রাশিয়ান প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে। এটি ২০১৪ সালের মে মাসে রাশিয়ার গ্যাজপ্রম এবং চীনের জাতীয় পেট্রোলিয়াম করপোরেশনের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছরের চুক্তির অংশ। চুক্তিটির মোট ব্যয় ৪০০ বিলিয়ন মার্কিন ডলার।

সূত্র : আরটি