NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬ | ১৬ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস
Logo
logo

নেইমারের গোলে ‘ক্লাসিকো’ জিতল পিএসজি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:০৮ পিএম

নেইমারের গোলে ‘ক্লাসিকো’ জিতল পিএসজি

স্পোর্টস ডেস্ক: নিজেদের সর্বশেষ দুই ম্যাচে জয়হীন ছিল ফরাসি জায়ান্ট পিএসজি। রবিবার রাতে অবশ্য জয়ের দেখা পেয়েছে দলটি। লিগ ওয়ানের ম্যাচে ঘরের মাঠ পার্ক দি প্রিন্সেসে চিরপ্রতিদ্বন্দ্বী মার্শেইকে ১-০ গোলে হারিয়ে ‘লে ক্লাসিকো’ জিতেছে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

ইনজুরি কাটিয়ে পিএসজির একাদশে ফেরেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

 

নেইমার-এমবাপ্পে-মেসিকে নিয়েই শুরুর একাদশ সাজান কোচ ক্রিস্টাফ গালতিয়ের। ম্যাচের ৩৫তম মিনিটে মেসির নেওয়া ফ্রি কিক প্রতিহত হয় ক্রসবারে লেগে। তবে প্রথমার্ধেই লিড নেয় পিএসজি।

 

প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কিলিয়ান এমবাপ্পের পাস থেকে গোল করেন নেইমার। দ্বিতীয়ার্ধে নেইমারকে ফাউল করে লাল কার্ড দেখেন মার্শেইয়ের স্যামুয়েল গিগট। শেষ ২০ মিনিট ১০ জনের দল নিয়ে খেলেও আর কোনো গোল হজম করেনি মার্শেই।

এই জয়ের পর ১১ ম্যাচে ৯ জয় ও ২ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল পিএসজি। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে মার্শেই।