NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি
Logo
logo

যুবকের ধাক্কায় ‘মেজাজ হারাল’ রোবট, দেখাল অদ্ভুত প্রতিক্রিয়া!


খবর   প্রকাশিত:  ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ এএম

যুবকের ধাক্কায় ‘মেজাজ হারাল’ রোবট, দেখাল অদ্ভুত প্রতিক্রিয়া!

রাশিয়ার একটি ইলেকট্রনিকস দোকানে মানবাকৃতির (হিউম্যানয়েড) একটি রোবট ও এক ক্রেতাকে ঘিরে ঘটে যাওয়া অদ্ভুত একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক ব্যক্তি রোবটটির কাছে গিয়ে তাকে ধাক্কা দেন। এর কিছুক্ষণ পর রোবটটি হঠাৎ তার একটি পা ওই ব্যক্তির দিকে এগিয়ে দেয়। এতে অনেকের কাছে মনে হয়েছে, যেন রোবটটি ক্রেতাকে লাথি মারার চেষ্টা করছে।

ভিডিওটি শেয়ার করা একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট দাবি করেছে, ঘটনার পর রোবটটির গতিবিধি নিয়ন্ত্রণে আনতে কর্মীদের বেশ বেগ পেতে হয়। একপর্যায়ে সেটি বন্ধ করে দিতে বাধ্য হন তারা।   

 

 

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা হাস্যরসাত্মক মন্তব্য দেখা যায়। এক ব্যবহারকারী মজা করে লিখেছেন, এতদিন মানুষ ভাবছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, কিন্তু ভিডিওটি দেখে মনে হচ্ছে মানুষই এআইয়ের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে।

তবে ভিডিওটির সত্যতা এবং এর সঙ্গে করা দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া রোবটটি ধাক্কার প্রতিক্রিয়ায় স্বয়ংক্রিয়ভাবে পা তুলেছিল কি না, নাকি অন্য কোনো কারণে এমন আচরণ করেছে, সেটিও স্পষ্ট নয়।