NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে দ্বিতীয় দফায় এগিয়ে রদ্রিগেস-বিরকেট প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Logo
logo

নিউইয়র্কে আইসের অভিযান জোরদার, নজরে যেসব এলাকা


খবর   প্রকাশিত:  ১৮ আগস্ট, ২০২৬, ১১:০৮ এএম

নিউইয়র্কে আইসের অভিযান জোরদার, নজরে যেসব এলাকা

নিউইয়র্ক সিটির বিভিন্ন অভিবাসী অধ্যুষিত এলাকায় সাম্প্রতিক সময়ে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসের অভিযান বেড়েছে বলে জানিয়েছে অভিবাসী অধিকার সংগঠনগুলো।

নিউইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশনের তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে ম্যানহাটন, ব্রুকলিন ও স্ট্যাটেন আইল্যান্ডের কয়েকটি এলাকায় আইসের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

অভিবাসী অধিকার সংগঠনটির চিহ্নিত এলাকাগুলোর মধ্যে রয়েছে—ম্যানহাটনের ইনউড ও ওয়াশিংটন হাইটস; স্ট্যাটেন আইল্যান্ডের পোর্ট রিচমন্ড ও স্ট্যাপলটন; ব্রুকলিনের সানসেট পার্ক, ডাইকার হাইটস, বেনসনহার্স্ট ও সাইপ্রেস হিলস।

এর আগে মেক দ্য রোড নিউইয়র্ক কুইন্সের এলমহার্স্ট, ইস্ট এলমহার্স্ট, কলেজ পয়েন্ট ও করোনা এলাকাতেও আইসের অভিযান বাড়ার কথা জানিয়েছিল।

নিউইয়র্কের স্থানীয় জনপ্রতিনিধিরাও আইসের সাম্প্রতিক তৎপরতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। কাউন্সিল মেম্বার কারমেন দে লা রোসা এবং অ্যাসেম্বলি মেম্বার গনজালেজ-রোহাস অভিবাসী পরিবারগুলোর পাশে থাকার কথা জানিয়েছেন।

ইনউডে গত ২৮ জুলাই আইসের এক এজেন্টের বিরুদ্ধে এক নারীকে মরিচের স্প্রে করার অভিযোগ ওঠার পর দে লা রোসা প্রতিবাদ জানান। তিনি বলেন, অভিবাসীদের ভয় পাওয়ার কারণ নেই এবং নিউইয়র্কে তাদের অধিকার রক্ষায় সবাইকে সোচ্চার থাকতে হবে।

এদিকে কুইন্সে অভিবাসনবিষয়ক অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচারণায় অংশ নিয়েছেন নিউইয়র্কের পাবলিক অ্যাডভোকেট জুমানে উইলিয়ামস। বিশেষ করে অস্থায়ী সুরক্ষিত মর্যাদা এবং আইসের সঙ্গে যোগাযোগের সময় অভিবাসীদের অধিকার সম্পর্কে বাসিন্দাদের জানানো হচ্ছে।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির এক নোটিশে আইসের অভিযানে বৈদ্যুতিক শক দিতে সক্ষম গ্লাভস ব্যবহারের বিষয়টি প্রকাশ পাওয়ার পর অভিবাসী অধিকারকর্মীদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

অভিবাসী অধিকার সংগঠনগুলো নিউইয়র্কের বাসিন্দাদের আইসের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে নিজেদের আইনগত অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।