NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্কের নির্বাচন ১৮ অক্টোবর, ভোটার ৩৫ হাজার, লড়বে দুটি প্যানেল


খবর   প্রকাশিত:  ১৩ আগস্ট, ২০২৬, ০৭:০৮ পিএম

বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্কের নির্বাচন ১৮ অক্টোবর, ভোটার ৩৫ হাজার, লড়বে দুটি প্যানেল

নিজস্ব প্রতিনিধি: উত্তর আমেরিকার অন্যতম বড় সামাজিক সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্ক’-এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ অক্টোবর দিনব্যাপী নিউ ইয়র্কের ব্রঙ্কস, কুইন্সের উডসাইড ও জ্যামাইকা এবং ব্রুকলিনের ফুলটন ও ওজনপার্কে অবস্থিত মোট ৫টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মাথাপিছু ২০ ডলার ফি দিয়ে মোট ৩৫ হাজার ২৬৯ জন প্রবাসী ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের প্রধান আবু নাসের। এ সময় কমিশনের অন্য সদস্য বদরুল হোসেন খান, শামসুদ্দিন আজাদ, রুহুল আমিন সরকার, আহবাব চৌধুরী, মিয়া মোহাম্মদ দুলাল ও মিতু হামিদ উপস্থিত ছিলেন।

পঞ্চাশ বছরের পুরনো এই সংগঠনের গঠনতন্ত্রে সর্বশেষ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী কার্যনির্বাহী কমিটির মেয়াদ দুই বছর থেকে বাড়িয়ে তিন বছর করা হয়েছে। ফলে এবারের নির্বাচিত কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।

মনোনয়ন ও অন্যান্য তারিখসমূহ ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের তারিখ ২৫ আগস্ট এবং জমা দেওয়ার শেষ তারিখ ৩০ আগস্ট। এরপর আগামী ৩ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহার করা যাবে এবং ৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন ফি ৬ হাজার মার্কিন ডলার এবং সাধারণ সম্পাদক পদে ৫ হাজার মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অন্যান্য পদের জন্যও নির্দিষ্ট ফি ধার্য করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যম এবং প্রার্থীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার।

দ্বিমুখী লড়াইয়ের আভাস এদিকে তফসিল ঘোষণার পর থেকেই মাঠের প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। এবারের নির্বাচনে মূলত দুটি প্যানেলের মধ্যে দ্বিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এর একটি হলো বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন ‘সেলিম-আলী প্যানেল’ এবং অন্যটি হলো আজমল হোসেন কুনু ও ফিরোজ আহমেদের নেতৃত্বাধীন ‘কুনু-ফিরোজ প্যানেল’। এর বাইরে স্বতন্ত্রভাবে দু-একজনের নাম শোনা গেলেও ভোটার সংগ্রহের সময় তাদের মাঠপর্যায়ে খুব একটা সক্রিয় দেখা যায়নি।