NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে দ্বিতীয় দফায় এগিয়ে রদ্রিগেস-বিরকেট প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Logo
logo

যুক্তরাজ্যের চেভেনিং স্কলারশিপের আবেদন শুরু


খবর   প্রকাশিত:  ০৫ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

যুক্তরাজ্যের চেভেনিং স্কলারশিপের আবেদন শুরু

উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্য সরকারের মর্যাদাপূর্ণ চেভেনিং স্কলারশিপ কর্মসূচির আবেদন শুরু হয়েছে। আগামী ৬ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।

নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

 

মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চেভেনিং স্কলারশিপের মাধ্যমে সম্ভাবনাময় ভবিষ্যৎ নেতাদের বিশ্বমানের শিক্ষা, যুক্তরাজ্যের সঙ্গে পেশাগত যোগাযোগ এবং বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ দেওয়া হয়। একই সঙ্গে তারা নিজ নিজ দেশে টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করেন।

 


 

বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, ‘চেভেনিং স্কলারশিপ কর্মসূচি বাংলাদেশের মেধাবী তরুণদের সম্ভাবনার দুয়ার উন্মোচন করে চলেছে। যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ করে দিয়ে আমরা এসব প্রতিভাবান ব্যক্তিকে সহায়তা করতে পেরে গর্বিত। এর মাধ্যমে আগামী দিনগুলোতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’

১৯৮৩ সালে কর্মসূচি চালুর পর থেকে বাংলাদেশের ৩৯৫ জনের বেশি শিক্ষার্থী চেভেনিং স্কলারশিপ অর্জন করেছেন।

এটি ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে যুক্তরাজ্য সরকারের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

আগ্রহীরা (chevening.org/apply) ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে চিভনিংয়ের লক্ষ্য, যোগ্যতা ও আবেদন-সংক্রান্ত নির্দেশনা ভালোভাবে পর্যালোচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।